উৎসবের মরশুমে বাড়তি ট্রেন, মেয়াদ বাড়ানোর পাশাপাশি নম্বর বদল দক্ষিণ-পূর্ব রেলের

Published on:

Published on:

Indian Railways good news for the festive season more special trains will run

বাংলা হান্ট ডেস্ক: দিওয়ালি ও ছট পুজোর মরশুমে যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে এবার একগুচ্ছ বিশেষ ট্রেনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। উৎসবের দিনগুলিতে দূরপাল্লার যাত্রীদের মসৃণ ও স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করতে নির্দিষ্ট কয়েকটি রুটে এই ট্রেন গুলি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উৎসবের মরশুমে সুখবর আরও চলবে স্পেশাল ট্রেন (Indian Railways)

পাশাপাশি প্রশাসনিক সমন্বয় ও পরিষেবার সুবিধার্থে নতুন বছর থেকে বেশ কয়েকটি পরিচিত ট্রেনের নম্বর বদলের আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ করেছে ভারতীয় রেল দফতর (Indian Railways)। সেই বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে, সাঁতরাগাছি ও তিরুঅনন্তপুরম সেন্ট্রাল এর মধ্যে চলাকালীন,০৬০৮১ এবং ০৬০৮২ নম্বর বিশেষ ট্রেনের পরিষেবা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বহাল থাকছে।

একই ভাবে ০৬০৭৫ ও ০৬০৭৬ তাম্বরম–সাঁতরাগাছি বিশেষ ট্রেন দু’টি চলবে যথাক্রমে ১০ ও ১১ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত যোগাযোগ কারী অন্যতম মাধ্যম,০৬০৮৫ এরনাকুলাম–পাটনা এবং ০৬০৮৬ পাটনা–এরনাকুলাম বিশেষ ট্রেন দু’টির মেয়াদ বাড়িয়ে ১৭ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

Indian Railways good news for the festive season more special trains will run

আরও পড়ুন: চোখের পলকে গন্তব্যে পৌঁছবেন! ভারতের প্রথম বুলেট ট্রেনের বিশেষত্ব জানুন

অন্য দিকে, ওড়িশাগামী যাত্রীদের সুবিধার্থে ০৮৩০৩ এবং ০৮৩০৪ সম্বলপুর–সাঁতরাগাছি বিশেষ ট্রেনের যাত্রা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত সম্প্রসারিত করেছে রেল কর্তৃপক্ষ। খড়গপুর শাখার উপর দিয়ে যাতায়াতকারী এই ট্রেনগুলির মেয়াদ বাড়ায় স্বস্তিতে নিত্যযাত্রী থেকে সাধারণ পর্যটকেরা।

অপরদিকে 2027 সালের জানুয়ারি শুরুর থেকে দক্ষিণ পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেনের পরিচিত নম্বর বদলে যাবে। যার মধ্যে রয়েছে- হাওড়া–কান্তাবাঞ্জি, হাওড়া–জুনাগড় রোড, টাটানগর–কাটিহার এবং পাটনা–রাঁচি রুটের সুপারফাস্ট ট্রেনগুলিকে ‘নন-সুপারফাস্ট’ শ্রেণিতে রূপান্তর করে নতুন নম্বরে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।