বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাত্র ১৫ বছর বয়সেই প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন ভারতের তরুণ বাঁ-হাতি আগ্রাসী ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি স্কোয়াডে থাকলেও ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে নিয়মিত মাঠে নামার সুযোগ পাচ্ছেন না। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই তিনি অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar)।
সম্প্রতি দলীপ ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে মাঠে নেমেছেন বৈভব সূর্যবংশী। ঈশান কিষাণ ছিলেন সেই দলের নেতৃত্বের দায়িত্বে। কিন্তু দলে আরও তারকা ক্রিকেটার থাকলেও সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল ১৫ বছর বয়সী বিস্ময় বালককে। এবার সেই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় মহাতারকা শচীন।

এই প্রসঙ্গে শচীন টেন্ডুলকার মনে করেন তাকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল না। তিনি সরাসরি বলেছেন, “আমি মনে করি তাকে দলীপ ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত একটু তাড়াহুড়ো করেই নেওয়া হয়েছে। ওর লাল বলের ক্রিকেট খেলার আরও অভিজ্ঞতা দরকার। তারপরেই ধীরে ধীরে আরও বেশি দায়িত্ব নিতে পারবে।”
আরও পড়ুন: হাতে পাচ্ছেন না হার্দিককে! হতাশ শুভমান গিল অবশেষে মুখ খুললেন তারকা অলরাউন্ডার প্রসঙ্গে
কিছুদিন আগে বৈভবকে টেস্টে সুযোগ দেওয়ার প্রসঙ্গে একইরকম মন্তব্য করেছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। লাল বলের ক্রিকেট খেলার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে তবে ভারতের মূল টেস্ট দলে তার সুযোগ পাওয়া উচিত বলে জানিয়েছিলেন তিনি। দলীপ ট্রফির ম্যাচে তাকে সুযোগ দেওয়া ছিল সেই প্রক্রিয়ার একটি অংশ। তবে বর্তমানে তিনি ভারতীয় ‘এ’ দলের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে আয়োজিত হতে চলা রাইজিং স্টার এশিয়া কাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: একসাথে পাঁচ রেকর্ড নিজের নামে করবেন রোহিত! নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস তৈরি করবেন হিটম্যান
এর আগে মাত্র ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন সূর্যবংশী। ওই ম্যাচগুলিতে তিনি ৪৩.৩৮ গড়ে ৫৬৪ রান করেছেন। ২০২৫ সালের ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে, রাঁচিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে তিনি মাত্র ৮৪ বলে ১৯০ রান তিনি যে এই ফরম্যাটেও সফল হওয়ার সম্ভাবনা রাখেন সেই কথা বুঝিয়ে দিয়েছিলেন বৈভব। ওই ইনিংসের মধ্যে দিয়ে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে শতরান করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার পাশাপাশি এই ফরম্যাটে দ্রুততম ১৫০ রান করার রেকর্ডও গড়েছেন।












