স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে ধ্যান স্বামীর! সাতসকালে নারকীয় ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ধ্যান মগ্ন স্বামী! বুধবার সকালেই এমন নারকীয় দৃশ্য দেখে আঁতকে ওঠার জোগাড় পথচলতি মানুষদের। ঘটনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর (Gangarampur) পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার। বুধবার সকালে সেখানে এমন দৃশ্য দেখে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গঙ্গারামপুরের (Gangarampur) ঘটনায় চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম সীমা সরকার, বয়স ৩৫। তিনি রিন্টু ঘোষের স্ত্রী। অভিযুক্ত রিন্টু নারায়ণপুরের বাসিন্দা, পেশায় স্টেট বাসের কন্ডাক্টর। প্রায় ১৫ বছর আগে দুজনের বিয়ে হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে বিয়ের পর থেকেই দুজনের মধ্যে বনিবনার অভাব ছিল বলে দাবি প্রতিবেশীদের।

Gangarampur husband allegedly murdered wife

কী ঘটনা ঘটেছে: ঘটনার দিন অর্থাৎ বুধবার সকালে এলাকাবাসী মন্দিরের দিকে গিয়ে দেখতে পান এক বীভৎস দৃশ্য। দেখা যায়, মন্দিরে গৃহদেবতার আসনে স্ত্রীর রক্তমাখা কাটা মুণ্ডু নিয়ে বসে রয়েছেন রিন্টু। পাশে বসিয়ে রেখেছেন দুই ছেলেকে। নিমেষের মধ্যে ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি এসে পৌঁছায় গঙ্গারামপুর (Gangarampur) থানার পুলিশ।

আরও পড়ুন :  হাতে পাচ্ছেন না হার্দিককে! হতাশ শুভমান গিল অবশেষে মুখ খুললেন তারকা অলরাউন্ডার প্রসঙ্গে

গ্রেফতার হয়েছেন অভিযুক্ত: ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত রিন্টু ঘোষ। নিহত সীমার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এই নৃশংস খুনের নেপথ্যে শুধুই কি দাম্পত্য বিবাদ নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন : তাড়াহুড়োয় ট্রেনে ব্যাগ ফেলে এসেছেন? প্যানিক না করে জানুন ফেরত পাওয়ার উপায়

এদিকে এই নারকীয় ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশীদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। পুলিশি তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।