CBI-এর মামলায় জামিন পেলেও ED স্ক্যানারে সন্দীপ! আরজি কর দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষকে তলব

Published on:

Published on:

Enforcement Directorate summoned Sandip Ghosh in RG Kar financial irregularities case

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ফের চাপে সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। সম্প্রতি সিবিআইয়ের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। তবে এবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (Enforcement Directorate)। বুধবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

ইডি স্ক্যানারে সন্দীপ ঘোষ | (Sandip Ghosh)

তদন্তকারী সূত্রে খবর, সন্দীপ অধ্যক্ষ থাকাকালীন আরজি কর হাসপাতালে বিপুল পরিমাণ সরকারি টাকা তছরুপ, টেন্ডার দুর্নীতি, বেআইনি আর্থিক লেনদেনের যেসব অভিযোগ উঠেছিল সেই বিষয়ক আর্থিক তছরুপের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সেই কারণেই এই তলব।

Sandip Ghosh

এদিকে এর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন জেলবন্দি ছিলেন সন্দীপ। অক্টোবর মাসে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার সমান্তরাল তদন্ত চালানো ইডির কড়া নজরে ছিলেন তিনি। এবার তাঁকে তলব করা হল।

আরও পড়ুনঃ হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা! পিছিয়ে গেল সুজিত বসুর জামিন মামলার শুনানি

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ, তিনিও এই দুর্নীতিতে জড়িত ছিলেন। এমনকি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রেও কম নম্বর পাওয়া প্রার্থীদের সুযোগ করে দিয়েছিলেন বলে অভিযোগ।

এই মামলার সিবিআই তদন্তে সন্দীপের পাশাপাশি তাঁর আরও বেশ কয়েকজন ঘনিষ্ঠের নামে উঠে এসেছিল। গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা। যদিও সম্প্রতি বেশ কিছু শর্ত বেঁধে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট।

এবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপকে তলব করল ইডি। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর কয়েকদিনের মধ্যেই ফের নতুন করে আইনি জটে জড়ালেন তিনি। এরপর এই মামলা কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।