হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা! পিছিয়ে গেল সুজিত বসুর জামিন মামলার শুনানি

Published on:

Published on:

Sujit Bose bail plea postponed in Supreme Court

বাংলা হান্ট ডেস্কঃ জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তবে আপাতত সেখানেও মিলল না স্বস্তি। সুজিতের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিল আদালত। ফলে আপাতত জেলবন্দিই থাকতে হবে তাঁকে।

সুজিত বসুর জামিন মামলার শুনানি কবে? | (Sujit Bose)

গত ১১ মে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সুজিতকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত ১৩ অক্টোবর সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

Sujit Bose

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, বর্তমানে তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়া যাবে না। এরপর সেই নির্দেশ চ্যালেঞ্জ করে জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুজিত। তবে সেখানেও স্বস্তি মিলল না।

আরও পড়ুনঃ মাত্র ৮ হাজার কোটি পেমেন্ট! গ্রান্ট ইন এইড-দের DA কোথায়? বিস্ফোরক আইনজীবী

মঙ্গলবার বিচারপতি প্রসন্ন বি বরল ও বিচারপতি এম এম সুন্দ্রেশের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তবে আদালত জানায়, আগামী ১৬ নভেম্বর এই মামলার শুনানি হবে। পাশাপাশি এই মামলায় ইডিকে নোটিশ দিতেও বলা হয়েছে।

বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরপরই গ্রেফতার হন সুজিত। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েও সুরাহা হয়নি।

সুজিতের জামিনের আবেদন প্রথমে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বিচারাধীন ছিল। গত ১৭ অগাস্ট শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন তিনি। পরবর্তীতে বিচারপতি ঘোষ মামলা থেকে অব্যাহতি নিলে মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যায়।

গত ১৩ অক্টোবর সুজিতের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি ঘোষ। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। গতকাল শীর্ষ আদালত জানায়, এই মামলার শুনানি ১৫ দিন পর হবে। আগামী ১৬ নভেম্বর সুজিতের জামিন মামলা শুনবে আদালত।