নভেম্বরের শুরুতেই অস্বস্তি, একধাক্কায় কত বাড়ল বাণিজ্যিক LPG-র দাম?

Published on:

Published on:

LPG Cylinder prices increased in four metro cities, including Kolkata

বাংলা হান্ট ডেস্ক: নতুন মাস পড়তে না পড়তে বৃদ্ধি পেল এলপিজি এর সিলিন্ডারের দাম (LPG Cylinder)। দীপাবলির আগেই পকেটের টান পড়তে চলেছে মধ্যবিত্তের। ১ নভেম্বর থেকে দাম বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের। এই দর বৃদ্ধির ফলে যথারীতি রেস্তোরাঁ ও হোটেলে খাবারের দাম বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার এক নজরে দেখে নিন মাসের শুরুতে কলকাতা সহ ৪ মেট্রো শহরে সিলিন্ডারের দর কত হল।

কলকাতা-সহ চার মেট্রো শহরে বাড়ল এলপিজির দাম (LPG Cylinder)

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে গ্যাস সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে (LPG Cylinder)। এর ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে আমজনতার। তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেড়েছিল যথাক্রমে ৯.৫০ ও ৬২.৫০ টাকা করে।

পাশাপাশি নভেম্বর মাস পড়তে না পড়তে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ফের একবার বৃদ্ধি পেল। এর ফলে নতুন মাসে প্রায় ১৭ টাকা বেড়ে গিয়েছে এই সিলিন্ডারের দর। যদিও এর আগে অক্টোবর মাসেও সিলিন্ডারের দাম একলাফের বেশ অনেকটাই বেড়েছিল। আর দিনকে দিন এই দাম বৃদ্ধি পাওয়ার ফলে যথারীতি মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

LPG Cylinder prices increased in four metro cities, including Kolkata

আরও পড়ুন: বাজার নয়, বাড়ির টবেই ফলবে ফুলকপি! রইল সহজ কৌশল

তবে নভেম্বর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় রেস্তোরাঁর খাবারের বিল বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের দাম বাড়ার ফলে টানা চার মাস ধরে বাল্য জেট ফুয়েল এর দাম। যার ফলে লিটার প্রতি ১.৩৭ টাকা করে বেড়ে গিয়ে বর্তমান দাম হয়েছে ১৩৮.৫০ টাকা।

৪ নভেম্বর বুধবার, কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৭১ টাকা।দিল্লিতে রান্নার গ্যাস ৯৪২ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৮২০ টাকা। মুম্বইয়ে রান্নার গ্যাস ৯৪১.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৭৫ টাকা।চেন্নাইতে রান্নার গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৯৪ টাকা ৫০ পয়সা (LPG Cylinder)।