রেশনে পোকা ধরা চাল বা কম চাল দিচ্ছে? বাড়ি বসে অভিযোগ জানানোর সহজ উপায় জানুন

Published on:

Published on:

How to file a complain about ration online explained

বাংলা হান্ট ডেস্কঃ রেশন (Ration) পরিষেবা নিয়ে অনেক সময় গ্রাহকদের মুখে নানা অভিযোগ শোনা যায়। কখনও কম চাল, কখনও আবার পোকা ধরা চাল দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে। পাশাপাশি রেশন ডিলারের (Ration Dealer) বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে অনেক গ্রাহকের। এই পরিস্থিতিতে বাড়ি বসে অতি সহজেই অভিযোগ জানানো সম্ভব।

রেশন নিয়ে অভিযোগ জানানোর সহজ উপায় | (Ration)

সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দফতরের তরফে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। রেশন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা কীভাবে জানানো যেতে পারে সেটা সেখানে তুলে ধরা হয়েছে। সেই অনুযায়ী গ্রাহকরা মূলত চারভাবে নিজেদের অভিযোগ জানাতে পারেন।

Ration

গ্রাহকরা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেশন সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন। সংশ্লিষ্ট রাজ্য বা খাদ্য দফতরের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে নিজের অভিযোগ জানানো যাবে। প্রয়োজন পড়লে রেশন কার্ড ও রেশন দোকান সংক্রান্ত তথ্যও দেওয়া যেতে পারে। তবে কোনও তথ্য পাঠানোর আগে নম্বরটি সত্যিই অফিশিয়াল নম্বর কিনা তা যাচাই করে নেওয়া উচিত।

আরও পড়ুনঃ রবীন্দ্র সরোবরে ফের ছটপুজোর পরিকল্পনা! পুণ্যার্থীদের সুবিধায় একগুচ্ছ ঘোষণা অগ্নিমিত্রার

পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য বা খাদ্য দফতরের নির্ধারিত টোল ফ্রি নম্বরে ফোন করেও রেশন সংক্রান্ত অভিযোগ জানানো সম্ভব। তবে রাজ্য ভেদে এই নম্বর আলাদা হতে পারে। সেই কারণে ফোন করার আগে নিজের রাজ্যের নম্বর যাচাই করে নেওয়া উচিত।

এছাড়া বাড়ি বসে রেশন সংক্রান্ত অভিযোগ জানানোর আরও একটি সহজ উপায় হল কেন্দ্রের সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম। এর মাধ্যমে অভিযোগ জানাতে হলে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://pgportal.gov.in/ -এ যেতে হবে। সেখান থেকে অভিযোগ জানানোর অপশন বেছে নিয়ে লগ ইন করতে হবে।

পরবর্তী ধাপে সংশ্লিষ্ট দফতর বা অভিযোগের বিভাগ বেছে নিয়ে সমস্যার বিবরণ লিখতে হবে। সব শেষে প্রয়োজনীয় তথ্য দিয়ে অভিযোগ জমা করে দিতে হবে। এরপর একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে। আগামীদিনে অভিযোগের স্ট্যাটাস দেখতে এটি কাজে আসতে পারে।

এই তিনটি বিকল্পের পাশাপাশি রেশন গ্রাহকরা চাইলে মেরা রেশন অ্যাপের মাধ্যমেও নিজেদের অভিযোগ জানাতে পারেন। এখানেও অভিযোগ জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে। সেটি যত্ন করে রেখে দিতে হবে। আগামীদিনে কাজে আসতে পারে।