বাংলাহান্ট ডেস্ক : ICSE পরীক্ষা (ICSE Exam) নিয়ে এবার বড় সিদ্ধান্ত। ২০২৭ সাল থেকে পরীক্ষার সময় ১ ঘন্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ্যামিনেশনস। এতদিন পরীক্ষা শুরু হত সকাল ১১ টায়। কিন্তু আগামী বছর থেকে তা শুরু হবে সকাল ১০ টায়।
সময় বদলাচ্ছে ICSE পরীক্ষার (ICSE Exam)
কাউন্সিল সূত্রে সম্প্রতি পরীক্ষার নতুন সময়সূচীর বিষয়ে জানা গিয়েছে। জানা গিয়েছে, নতুন নিয়মে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হবে। অর্থাৎ সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হলে প্রথম ১৫ মিনিট দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য। ১০ টা ১৫ থেকে উত্তর লেখা শুরু করতে পারবেন পরীক্ষার্থীরা।

কখন শুরু হবে পরীক্ষা: দু ঘন্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টা ১৫ তে। আর তিন ঘন্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১ টা ১৫ তে। এতদিন পর্যন্ত ICSE পরীক্ষা শুরু হত সকাল ১১ টা থেকে। অন্যদিকে ISC পরীক্ষা শুরু হত দুপুর ২ টো থেকে। দুটি পরীক্ষার মাঝে সময়ের ব্যবধান কম থাকার জেরে সমস্যায় পড়তে হত স্কুলগুলিকে।
আরও পড়ুন : স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে ধ্যান স্বামীর! সাতসকালে নারকীয় ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরে
কী সমস্যা হত: ICSE (ICSE Exam) তিন ঘন্টার পরীক্ষা থাকলে দুপুরে ISC পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যেত না। হিন্দি ও অঙ্কের মতো কয়েকটি বিষয়ের পরীক্ষা হয় তিন ঘন্টায়। দুপুর ২ টোয় পরীক্ষা শেষ হলে ISC পরীক্ষার আগে পরীক্ষার্থীদের ১৫ মিনিট প্রশ্নপত্র পড়া এবং আসন গ্রহণের জন্যও সময় দিতে হত।
আরও পড়ুন : অষ্টম বেতন কমিশনের এক বছর, নতুন বেতন কাঠামোর ঘোষণা কবে? অপেক্ষায় কর্মচারীরা
ICSE পরীক্ষা দু ঘন্টার হলেও সমস্যা থাকতই। বিভিন্ন স্কুল সূত্রে খবর, পরীক্ষার হল খালি করে ISC পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে হত। তাই পরীক্ষা যদি দুপুর ১ টার বদলে ১২ টা ১৫ তে শেষ হয় তবে স্কুল ও পরীক্ষার্থী দুপক্ষেরই সুবিধা। যদিও পরীক্ষার সময় এগোলে প্রশ্নপত্র সংগ্রহের সময়ও এগিয়ে আনতে হবে স্কুলগুলিকে। স্কুলের দূরত্বের উপরে নির্ভর করে সকাল সাড়ে ৮ টা থেকে সকাল সাড়ে ৯ টার মধ্যে ব্যাঙ্ক থেকে প্রশ্নপত্র তুলে নিতে হবে।












