বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে ভাইফোঁটার উৎসব। এই সময় বাড়ির দিদি অথবা বোনেরা ভাই অথবা দাদাদের জন্য নানান রকম পদ রান্না করে থাকেন। আর এবারের ভাইফোঁটায় আপনি যদি চান আপনার দাদা অথবা ভাইকে নতুনত্ব পদ করে খাওয়াতে। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। রইল ওপার বাংলার বিখ্যাত চিংড়ি ভুনার রেসিপি (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিংড়ি ভুনা (Recipe)
মাছ প্রিয় বাঙালি মাছের নানান রকম পদ খেতে ভালোবাসেন। আর সেই মাছ যদি চিংড়ি হয়, তাহলে তা দিয়ে ভাপা অথবা অন্য রকমের পদ রান্না করা হয়। কিন্তু এবারের ভাই ফোঁটাতে যদি চান নতুনত্ব কোন পদ রান্না করতে তাহলে আজকের প্রতিবেদন দেখে নিন। আজকের প্রতিবেদনে রইল চিংড়ি ভুনা তৈরি করার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই অস্বস্তি, একধাক্কায় কত বাড়ল বাণিজ্যিক LPG-র দাম?
উপকরণ:
চিংড়ি মাছ: ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি: ২ কাপ
রসুন বাটা: আধ চা চামচ
আদা বাটা: আধ চা চামচ
ধনে গুঁড়ো: আধ চা চামচ
জিরে গুঁড়ো: ১ ১/২ চা চামচ
তেল: ১ ১/২কাপ
নুন: স্বাদমতো
লঙ্কার গুঁড়ো: পরিমাণ মতো
হলুদ গুঁড়ো: ১ ১/২চা চামচ
টমেটো কুচি: ১ কাপ
ধনেপাতা: পরিমাণ মতো
প্রণালী: প্রথমে চিংড়ি মাছ গুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে তাতেই দিয়ে দিন পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিন। এরপর পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে সমস্ত মশলা দিয়ে দিন। তারপর করাইতে অল্প জল দিয়ে কষিয়ে নিন। এরপর হালকা ভাজা করে রাখা চিংড়ি মাছ গুলো কড়াইতে দিয়ে দিন। তারপর তিন চার মিনিট পর তার মধ্যে কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তার মধ্যে ধনেপাতা দিয়ে দিন। তারপর গরম ভাত বা বাসন্তী পোলাওয়ের সঙ্গে ভাইকে পরিবেশন করুন (Recipe)।












