কালীপুজোর ভোগে থাকত এই বিশেষ নিরামিষ মাছ, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন

Published on:

Published on:

Recipe prepare a vegetarian fish curry using just a few ingredients

বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালি মাছের নানান রকম পদ খেতে ভালোবাসেন। তবে সামনেই আছে কালীপুজো। শ্যামা মায়ের পূজোতে নিরামিষ ভোগের পাশাপাশি আমিষ ভোগ দিয়ে থাকেন। অনেক কালীমন্দির এই দেখা যায় মাছের ভোগ দিতে। সেই ক্ষেত্রে মাছের পদ রান্না করা হয় একেবারে নিরামিষ ভাবে। সেই রকমই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন নিরামিষ মাছের ঝোল। কিভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিরামিষ মাছের ঝোল (Recipe)

সামনে কালীপুজো। এই সময় আপনিও যদি চান বাড়িতে অন্য ধরনের পদ রান্না করতে, তাহলে আজকের প্রতিবেদনটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনে রইল মা কালী কে ভোগ দেওয়ার জন্য কিভাবে নিরামিষ মাছের ঝোল তৈরি করা হয় তার প্রণালী (Recipe)।

Recipe prepare a vegetarian fish curry using just a few ingredients

আরও পড়ুন: ধনতেরাসের আগে ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ: রুই মাছ, আলু লম্বা করে কাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, নুন, আদা বাটা, সর্ষের তেল, কাঁচালঙ্কা।

প্রণালী: প্রথমে রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর সেগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নেবেন। তারপর একটি ছোট বাটিতে সব মশলা গুঁড়ো জল দিয়ে ভালোভাবে গুলে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছগুলো ভেজে নিন। তারপর বাকি তেলে তেজপাতা, গোটা জিরা, গরম মশলা ফোড়ন দিন। গোটা গরম মশলার থেকে গন্ধ বার হলে তার মধ্যে আদাবাটা ও জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিন। এরপর চেরা কাঁচা লঙ্কা ও আলু গুলো দিয়ে দেবেন। তারপর পরিমাণ মতন জল দিন। ঝোল ফুটতে শুরু হলে তার মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেবেন। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলুন নিরামিষ মাছের ঝোল (Recipe)।