অন্নপূর্ণা যোজনায় ফের যোগ্য-অযোগ্য যাচাই! বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Published on:

Published on:

Government of West Bengal orders to verify Annapurna Yojana beneficiary list

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) উপভোক্তা তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার (Government of West Bengal)। সম্প্রতি রাজ্যের সব জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারের উদ্দেশে নারী, শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে।

অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা যাচাই | (Annapurna Yojana)

দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে অক্টোবর মাসে যারা এই প্রকল্পের টাকা পেয়েছেন, তাঁদের তালিকা খতিয়ে দেখতে হবে।

annapurna yojana(122)

মনে করা হচ্ছে, অক্টোবরের উপভোক্তা তালিকায় বেশ কয়েকজন অযোগ্য ও ভুয়ো উপভোক্তা ঢুকে গিয়েছেন। সেই কারণে তালিকা যাচাই করে অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। তালিকায় যদি কোনও সরকারি কর্মী, আয়করদাতা বা মৃত ব্যক্তির নাম থাকে, তাহলে তদন্ত করে চিহ্নিত করতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ জনগণনার জেরে পিছোচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক! সম্ভাব্য দিনক্ষণ জানালেন স্কুলশিক্ষামন্ত্রী

এদিকে বুধবার রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দীপাবলির আগে রাজ্যের ১ কোটি ৬৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার নভেম্বরের কিস্তি ট্রান্সফার করা হবে। পাশাপাশি ওই সময়েই প্রায় ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা ও ৩ লক্ষ লোকপ্রসার শিল্পীর ভাতাও ট্রান্সফার হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

অন্নপূর্ণা যোজনা নিয়ে শুরু থেকেই সতর্ক রাজ্য সরকার। উপভোক্তা তালিকায় যাতে কোনও অযোগ্য না ঢুকে পড়ে সেই জন্য কড়া ভেরিফিকেশন হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও অক্টোবরের ১ কোটি ৬৫ লক্ষ উপভোক্তার মধ্যে বেশ কয়েকজন ভুয়ো উপভোক্তা ঢুকে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। সেই কারণে এবার উপভোক্তা তালিকা যাচাই করে অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিল রাজ্য।