বাংলা হান্ট ডেস্ক: দীপাবলি ও ছট পুজোর সময় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার পোদানুর ও নিউ তিনসুকিয়া, লুদিয়ানা ও পুনিয়া এবং টাটানগর ও লাভার মধ্যে তিন জোড়া ফেস্টিভাল স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল (Indian Railways)। এই ট্রেনে সময়সূচি গুলো জেনে নিন।
যাত্রীদের জন্য তিন জোড়া ফেস্টিভ্যাল স্পেশ্যাল (Indian Railways)
সূত্রের খবর অনুযায়ী, ট্রেন নং. ০৬১০১ (পোদানুর-নিউ তিনসুকিয়া) স্পেশাল ট্রেনটি ২০২৬-এর ৫ ও ১৩ নভেম্বর ৪:৩০ ঘন্টায় পোদানুর থেকে যাত্রা শুরু করবে এবং ২০২৬-এর ৮ ও ১৬ নভেম্বর ৪:৩০ ঘন্টায় নিউ তিনসুকিয়া পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৬১০২ (নিউ তিনসুকিয়া-পোদানুর) স্পেশাল ট্রেনটি ২০২৬-এর ৮ ও ১৬ নভেম্বর ২২.০০ ঘন্টায় নিউ তিনসুকিয়া থেকে যাত্রা শুরু করবে এবং ২০২৬-এর ১১ ও ১৯ নভেম্বর ২৩.৩০ ঘণ্টায় পোদানুর পৌঁছাবে। ট্রেনটি উভয় দিকে দুটি করে ট্রিপের জন্য চলাচল করবে (Indian Railways)।
অপরদিকে ট্রেন নম্বর, ০৪৬৬০ (লুধিয়ানা-পূর্ণিয়া) রিজার্ভড ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি ২০২৬-এর ৫ ও ৯ নভেম্বর ১২:০০ ঘন্টায় লুধিয়ানা থেকে যাত্রা শুরু করবে। পরের দিন ২১:৩০ ঘন্টায় পূর্ণিয়া পৌঁছাবে।

আরও পড়ুন: শহরের কোলাহল ছেড়ে চা-বাগানের মাঝে ছুটি কাটাতে দীপাবলির ছুটিতে চলে যান উত্তরবঙ্গের এই গ্রামে
ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৪৬৫৯ (পূর্ণিয়া-লুধিয়ানা) রিজার্ভড ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি ২০২৬-এর ৬ ও ১০ নভেম্বর ২৩:৩০ ঘন্টায় পূর্ণিয়া থেকে যাত্রা শুরু করবে। ২০২৬-এর ৮ ও ১২ নভেম্বর ৬:৫০ ঘন্টায় লুধিয়ানা পৌঁছাবে।
পাশাপাশি ট্রেন নম্বর, ০৮১৮১ (টাটানগর-লাভা) স্পেশাল ট্রেনটি ২০২৬-এর ৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ১৩:০০ ঘন্টায় টাটানগর থেকে যাত্রা শুরু করবে এবং পরের দিন ০৪:৫০ ঘন্টায় লাভা পৌঁছবে। ফিরতি যাত্রায়, ট্রেন নং.০৮১৮২ (লাভা-টাটানগর) স্পেশাল ট্রেনটি ২০২৬-এর ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার ০৫:২০ ঘন্টায় লাভা থেকে যাত্রা শুরু করবে এবং একই দিন ২৩:৫০ ঘন্টায় টাটানগর পৌঁছাবে (Indian Railways)।












