শহরের কোলাহল ছেড়ে চা-বাগানের মাঝে ছুটি কাটাতে দীপাবলির ছুটিতে চলে যান উত্তরবঙ্গের এই গ্রামে

Published on:

Published on:

Darjeeling do you recognize this place in North Bengal

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে দীপাবলির উৎসব। এই সময় শহরে একদিকে যেমন আলোয় সেজে ওঠে। অপরদিকে বাজির ফোয়ারা দেখতে পাওয়া যায়। তবে আপনি যদি চান শহরের এই বাজে শব্দ থেকে কিছুটা দূরে থাকতে তাহলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের দার্জিলিং এর কাছে অবস্থিত স্বল্প পরিচিত গ্রাম সিঙ্গেল থেকে। এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন সবুজ চা বাগান ও ছোট ছোট পাহাড়ি বসতি। যা আপনার শহরের কোলাহল কে এক নিমেষে ভুলিয়ে দেবে।

চা-বাগানে ঘেরা উত্তরবঙ্গের এই ঠিকানা চেনেন? (Darjeeling)

সিঙ্গেলে বেড়াতে যাওয়ার সবথেকে বড় আকর্ষণ হল এখানকার শান্ত পরিবেশ ও চা বাগানের অপূর্ব সৌন্দর্য। পাশাপাশি দার্জিলিং (Darjeeling) থেকে কার্শিয়াংয়ের পথে অনেকেই কিছুটা সময়ের জন্য থামেন। এই পরিচিত কার্শিয়াং পাহাড়ি শহর থেকে মাত্র দু-তিন কিলোমিটার দূরেই রয়েছে এই স্বল্প পরিচিত গ্রাম সিঙ্গেল। যারা মূলত প্রকৃত প্রেমী তাদের জন্য একেবারে আদর্শ জায়গা এটি। পাশাপাশি শহরের কোলাহল থেকে বেশ কিছুদিন দূরে থাকতে চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন।

Darjeeling do you recognize this place in North Bengal

আরও পড়ুন: কেদারনাথ-বদ্রীনাথ-সহ চারধামে বন্ধ হচ্ছে তীর্থযাত্রা, জেনে নিন তারিখ

এখানে থাকার জন্য আপনি পাবেন বেশ কয়েকটি হোমস্টে। পাশাপাশি পাহাড়ের খাদের একেবারে ধারে অবস্থিত এই হোমস্টে থেকে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক মনোরম দৃশ্য। হোমস্টের বারান্দা থেকে দেখতে পাবেন হিমালয়ের রেলওয়ে ট্রয় ট্রেনে চলাচল। তাছাড়া পাহাড়ি পথে ধোঁয়ার ছাড়তে ছাড়তে এই ট্রেন এগিয়ে যাওয়ার দৃশ্য যে কোন ভ্রমণ পিপাসুর মন ভালো করে দেবে।

এখানে আসলে প্রথমে ঘুরে দেখতে পারেন এখানকার চারিপাশের জায়গাটি। চাইলে পায়ে হেঁটে নেমে যেতে পারেন সিঙ্গেল টি এস্টেটে। সেখানে চা পাতা চুলা থেকে শুরু করে চা প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপ সম্পর্কে জানার সুযোগ রয়েছে। তারই সঙ্গে চা তৈরীর পদ্ধতি কাছ থেকে দেখার অভিজ্ঞতা ও আপনি পাবেন।

কিভাবে যাবেন?

শিলিগুড়ি থেকে সিঙ্গেল এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে কার্শিয়াং পৌঁছিয়ে যান। তারপর সেখান থেকে সিঙ্গেলের দূরত্ব মাত্র দুই থেকে তিন কিলোমিটার। হেঁটে অথবা ভাড়া গাড়িতে পৌঁছিয়ে যেতে পারেন হোমস্টেতে। হিলকার্ট রোড থেকে ছোট্ট একটি রাস্তা ধরে পৌছিয়ে যেতে পারবেন এইখানে (Darjeeling)।