পুজোয় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত কীভাবে নেয় রেল? জানেন কি?

Published on:

Published on:

Indian Railways who decides on special trains and arranges the carriages

বাংলা হান্ট ডেস্ক: উৎসবে মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। দুর্গাপুজোর পথ দীপাবলি ও ছট পূজা উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে (Indian Railways)। সোশ্যাল মিডিয়াতে এই ট্রেনের বিষয়গুলি নিয়মিত তথ্য দিচ্ছে ভারতীয় রেল। কিন্তু প্রশ্ন হল এই স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত কে নেয় বা কোথার থেকে আসে অতিরিক্ত কামরা।

স্পেশাল ট্রেনের সিদ্ধান্ত ও কামরা জোগাড় করে কে? (Indian Railways)

২০২৬ সালের ১৩ অক্টোবর পর্যন্ত রেলের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৮,৪৫৪ প্রি স্পেশাল ট্রেনের ট্রিপ এর কথা ঘোষণা করা হয়েছে (Indian Railways)। রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিহারের জন্য ২,০৫৭টি, উত্তরপ্রদেশের জন্য ১,০৫৬টি, দিল্লির জন্য ৯৭৫টি, মহারাষ্ট্রের জন্য ৮৩৬টি এবং পশ্চিমবঙ্গের জন্য ৪৬৪টি ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। তবে এখানে ট্রিপ এবং ট্রেনের সংখ্যার মধ্যে পার্থক্য বোঝা জরুরি।

এবার জানুন এই স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত কে নেয়?

এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুটি স্তর রয়েছে। রেল বোর্ড মোট কতগুলি স্পেশাল ট্রেন চলবে ও কতদিন চলবে তার অনুমোদন দেয়। অন্যদিকে জোনাল রেলওয়ে ট্রেনের সময়সূচী ও কোন কোন দিন ট্রেন চলবে তা নির্ধারণ করে। চলতি বছরও ২১ সেপ্টেম্বর ২০২৬ এর রেল বোর্ডের নির্দেশে ১৫০ টি পূজো স্পেশাল ট্রেন অর্থাৎ মোট ২০২২টি ট্রিপ ৩০ নভেম্বর পর্যন্ত চালানোর কথা হয়েছিল।

Indian Railways who decides on special trains and arranges the carriages

আরও পড়ুন: কালীপুজো-দীপাবলিতে ট্রেনের বাড়তি ব্যবস্থা, শিয়ালদহ থেকে মিলবে অতিরিক্ত পরিষেবা

সংসদে ২০০৬ সালে রেল মন্ত্রকের দেওয়া একটি লিখিত জবাব অনুযায়ী, যাত্রীদের যাতায়াতের ধরন, ট্রেন চালানোর বাস্তব পরিস্থিতি এবং প্রয়োজনীয় রেলসম্পদের প্রাপ্যতা বিবেচনা করেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীসংখ্যার উপর নিয়মিত নজর রাখা হয়।
সংসদে ২০০৬ সালে রেল মন্ত্রকের দেওয়া একটি লিখিত জবাব অনুযায়ী, যাত্রীদের যাতায়াতের ধরন, ট্রেন চালানোর বাস্তব পরিস্থিতি এবং প্রয়োজনীয় রেলসম্পদের প্রাপ্যতা বিবেচনা করেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কোথা থেকে আসে স্পেশাল ট্রেনের অতিরিক্ত কামরা?
উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন চালানোর জন্য রেলের কাছে আলাদা করে নতুন রেক থাকে না। বিভিন্ন উপায়ে প্রয়োজনীয় রেক এবং কামরার ব্যবস্থা করা হয়।

প্রথমত, আগে থেকে সংরক্ষিত রেক ব্যবহার করা হয়। ২০২৫ সালের কুম্ভমেলার প্রস্তুতি সংক্রান্ত রেল বোর্ডের একটি নির্দেশিকায় জোনাল রেলওয়েগুলিকে আস্থা স্পেশাল, নির্বাচন এবং গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনে ব্যবহৃত রেক সংরক্ষণ করে রাখতে বলা হয়েছিল।

দ্বিতীয়ত, একই রেক একাধিকবার ব্যবহার করা হয়। ২০১৭ সালে এক রেল আধিকারিক জানিয়েছিলেন, প্রায় ৪,০০০টি স্পেশাল ট্রিপ চালানোর জন্য অতিরিক্ত প্রায় ৫৫টি রেক ব্যবহার করা হয়েছিল।

তৃতীয়ত, চলতি ট্রেনগুলিতেও অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হয়। এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি যাত্রীদের চাহিদা এবং কামরার প্রাপ্যতা অনুযায়ী নিয়মিত ট্রেনগুলিতেও অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে (Indian Railways)।