বাংলা হান্ট ডেস্ক: দেশের সাধারণ মানুষের চিকিৎসার খরচের বোঝা কমাতে কেন্দ্রীয় সরকার তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প আয়ুষ্মান ভারত (Ayushman Card) প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি প্রতিবছর সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমান সুবিধা পেয়ে থাকেন। এবার এই প্রকল্পের সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর ও নতুন আপডেট মানুষ সবার আগে পাবেন। কিভাবে পাবেন তা আজকে প্রতিবেদনে রইল।
আয়ুষ্মান কার্ডের খবর এবার হোয়াটসঅ্যাপে (Ayushman Card)
এবার আয়ুষ্মান ভারত কার্ডের খবর (Ayushman Card) পেতে হলে আপনাকে আর ছোটা ছুটি করতে হবে না। কারণ বাড়িতে বসে whatsapp এর মাধ্যমে এর সমস্ত আপডেট আপনি সহজেই পেয়ে যাবেন। যার ফলে সরকারি ওয়েবসাইটে গিয়ে বারবার খোঁজ করার প্রয়োজন অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন: মাসের শুরুতেই জ্বালানির দামে বদল? কলকাতায় আজকের দর জানুন
কিভাবে ফলো করবেন?
প্রথমে নিজের মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর আয়ুষ্মান ভারত PM-JAY এর সরকারি whatsapp চ্যানেলের লিঙ্কে ক্লিক করুন। চ্যানেলটি খোলার পর নাম ও অন্যান্য তথ্য যাচাই করুন। এরপর ফলো অপশনে গিয়ে ক্লিক করুন।
তারপর নতুন আপডেটের বিজ্ঞপ্তি পেতে চাইলে নোটিফিকেশন চালু রাখুন। তারই সঙ্গে পরবর্তী সময়ে whatsapp এর আপডেট বিভাগে গিয়ে নতুন তথ্য দেখতে পাবেন। সরকারি চ্যানেলের লিঙ্কটি হল: https://t.co/PoR5nQcrUq।
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি প্রতিবছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পান। তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট চিকিৎসার ক্ষেত্রে ক্যাশলেস পরিষেবা পাওয়া যায়। এবার আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা, তার জন্য আপনাকে সবার প্রথমে, https://beneficiary.nha.gov.in/ ওয়েবসাইটে যান। ‘Beneficiary Login’ অপশন বেছে নিন। নিজের মোবাইল নম্বর দিয়ে প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করুন। রাজ্য এবং প্রয়োজনীয় তথ্য নির্বাচন করুন।
নির্দিষ্ট তথ্য দিয়ে উপভোক্তা তালিকায় নিজেদের নাম খুঁজুন। নাম পাওয়া গেল ওয়েবসাইটের দাওয়াত নির্দেশ অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করুন। চিকিৎসার প্রয়োজন হলে সবার প্রথমে দেখে নিতে হবে সংশ্লিষ্ট হাসপাতালটি আয়ুষ্মান ভারত প্রকল্পের তালিকাভুক্ত কিনা। সরকারি PM-JAY ওয়েবসাইট থেকে হাসপাতালে তথ্য পাওয়া যাবে।
হাসপাতালে যাওয়ার আগে প্রয়োজনীয় চিকিৎসাটি প্রকল্পের নির্দিষ্ট প্যাকেজ আওতায় রয়েছে কিনা সেই বিষয়ে জেনে নেওয়া একান্তই প্রয়োজন। প্রকল্প সংক্রান্ত কোনো তথ্য ও অথবা সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন ১৪৫৫৫ এই নম্বরে। সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনাও ঘটতে পারে। তাই অচেনা কোন হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকুন।
কেউ বিনামূলে আয়ুষ্মান কার্ড তৈরি করে দেওয়া বা দ্রুত চিকিৎসার অনুমোদন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওটিপি অথবা ব্যাঙ্কের তথ্য বা পাসওয়ার্ড চাইলে তা কখনোই দেবেন না। মনে রাখবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করা বাধ্যতামূলক নয়। এটা কেবল প্রকল্পের সংক্রান্ত খবর ও সচেতন মূলক তথ্য পাওয়ার একটি অতিরিক্ত মাধ্যম। এই চ্যানেল ফলো না করলে যোগ্য উপভোক্তারা স্বাস্থ্য বীমা সুবিধা প্রকল্পের অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোন পরিবর্তন হবে না (Ayushman Card)।












