বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল জুটি রাজবীর-নন্দিনী। বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে শুরু হওয়া লাভস্টোরি এখন নেটদুনিয়ার দৌলতে দর্শক মহলে হট টপিক। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে শুধুই ‘রাজনন্দিনী’র ভিডিও, রিলস। রাজবীরকে আদর করে নন্দিনীর ‘আমার বাবাটা’ বলার দৃশ্য তো এখন রীতিমতো ভাইরাল। দেদারে চলছে ট্রোলিংও। কিন্তু এবার কি ভাঙার পথে সেই প্রেম?
বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) ভাইরাল রাজবীর-নন্দিনী
বিগ বসের শুরু থেকেই চর্চায় রাজবীর-নন্দিনী। দুজনের ‘ডোন্ট কেয়ার’ হাবভাব, ক্যামেরার সামনেই অন্তরঙ্গ হওয়ার মুহূর্ত কার্যত হাঁ করে গিলছে দর্শক। কিছুদিন আগেই এভিকশনের নাম করে নন্দিনীকে রাখা হয়েছিল সিক্রেট রুমে। এদিকে নন্দিনী বেরিয়ে গিয়েছেন ভেবে হাউহাউ করে কেঁদেছেন রাজবীর। যদিও কিছুদিন পরেই আবারও নন্দিনীকে ফেরত আনা হয়েছে মূল খেলায়।

কী বক্তব্য রাজবীরের: নন্দিনী ফেরত আসায় তাঁকে আদরে ভরিয়ে দিতে দেখা যায় রাজবীরকে। এদিকে হাউজমেটদের দাবি আবার ভিন্ন। নন্দিনী বেরিয়ে যাওয়ার পর রাজবীর নাকি দাবি করেছিলেন, এতদিন তিনি প্রাণ খুলে সবার সঙ্গে কথা বলতে পারছিলেন না। এখন নাকি তিনি ‘মুক্তি’র স্বাদ পেয়েছেন। স্বাভাবিক ভাবেই এখন দর্শকদের মনেও প্রশ্ন, রাজবীর কি সত্যিই খুশি হয়েছেন নন্দিনী ফিরে আসায়?
আরও পড়ুন : বাংলায় এবার সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ির কারখানা! বিনিয়োগ করলেই বিপুল সুবিধা, বড় ঘোষণা রাজ্যের
নন্দিনীর আংটি হারালেন রাজবীর: উপরন্তু সম্প্রতি প্রকাশিত ঝলকে দেখা গিয়েছে, নন্দিনীর দেওয়া তাঁর নামের আদ্যক্ষর লেখা আংটি হারিয়ে ফেলেছেন রাজবীর। নন্দিনীকে ভেঙে পড়তে দেখা যায়। তিনি বলেন, রাজবীরের কাছে তাঁর কোনও মূল্য নেই। এর পরেই গুঞ্জন ছড়িয়েছে, তবে কি এবার আলাদা হয়ে যাবেন রাজনন্দিনী? বিগ বসের (Bigg Boss Bangla) দুর্গে শুরু হওয়া প্রেম কি ভাঙবে শো শেষ হওয়ার আগেই?
আরও পড়ুন : কালীপুজোর আগেই ভোগান্তি, আসানসোল-বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন
রাজনন্দিনী ভক্তদের অবশ্য দাবি, এমন কিছুই হবে না। এর আগেও ঝামেলা হয়েছে তাঁদের মধ্যে। কিন্তু আবার সব মিটমাট হয়ে মাখোমাখো প্রেম ফিরে এসেছে। যাই হয়ে যাক না কেন, রাজনন্দিনী জুটি ভাঙবে না বলেই দাবি ভক্তদের।












