ধনতেরাসের দিন সোনার বাজারে আগুন, কিনতে যাওয়ার আগে দামটা জানুন

Published on:

Published on:

Gold Price have risen ahead of dhanteras

বাংলা হান্ট ডেস্ক: চলছে উৎসবের মরশুম।। তবে এই ধনতেরাসের দিন সোনার বাজারে হলুদ ধাতুর (Gold Price) দর বেড়ে গিয়েছে। যার ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ ধনতেরাসের সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তবে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় গহনা কেনা এখন স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি যদি এই মুহূর্তে গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে আজকের লেটেস্ট রেট দেখে নিন।

ধনতেরাসের মুখে দাম বাড়ল সোনার (Gold Price)

উপহার হিসেবে সোনার সবসময় মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। একদিকে সোনার দাম কমলে যেমন স্বস্তির নিঃশেষ ফেলেন আমজনতা। অপরদিকে এই হলুদ ধাতুর দর বৃদ্ধি পেলে যথারীতি পকেটে চাপ পড়ে সাধারণ জনগণের। আর সেই রকমই এই উৎসবের মরশুমে ফের একবার বৃদ্ধি পেল সোনার দর। আপনার যদি এবার এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price have risen ahead of dhanteras

আরও পড়ুন: রাজ্যে সরকারি ছুটি কমানোর ভাবনা, তালিকা থেকে বাদ পড়বে কোন উৎসব?

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৭১৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৭১৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫১৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫১৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৪৪০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৪৪০০ টাকা।

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৮৯৩০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৮৯৩০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৮৯২০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৮৯২০০ টাকা।

এই সোনার দর (Gold Price) বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে, মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ীদের। তবে বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে যারা গহনা কেনা পরিকল্পনা করেছেন তারা যাতে তা কিনে ফেলেন। কারণ ভবিষ্যতে হলুদ ধাতুর দর আরও আকাশ ছোঁয়া হবে। তাই দেরি না করে এই মুহূর্তেই গহনা কিনে রাখা বুদ্ধিমত্তার কাজ হবে।