বাংলা হান্ট ডেস্ক: এবার ভাইফোঁটা, ছট, শিবরাত্রিতে আর ছুটি পাবেন না সরকারি কর্মীরা (West Bengal Govt Holiday)। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া এই অতিরিক্ত ছুটির দিনগুলিতে এবার কাটছাট করার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান, রাজ্য সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমিয়ে আনা হোক ৪০।
ছুটির তালিকায় কাটছাঁটের ভাবনা রাজ্যের (West Bengal Govt Holiday)
এই মর্মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থসচিব কে নির্দেশ দিয়েছেন যাতে একটি নতুন ছুটির তালিকা তৈরি করা হয়। তার বক্তব্য বকেয়া কাজ এগিয়ে নিয়ে যেতে প্রশাসনের কাজে সংস্কৃতি ফেরানো একান্তই জরুরি (West Bengal Govt Holiday)। চলতি বছরের সরকারি ছুটির সংখ্যা প্রায় ৫০ দিনের।
মুখ্যমন্ত্রীর কথায়, ” আমি অর্থসচিব কে ডেকে বলেছিলাম সেই ছুটি কমাতে হবে। উনি ৪৫ দিনের একটি তালিকা দিয়েছেন। বলেছে ওইটা আরও কমিয়ে ৪০ দিন করতে হবে”। এক নজরে দেখে নিন কোন কোন দিন ছুটি বাদপড়বে।

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ড নিয়ে বড় উদ্যোগ, এবার হোয়াটসঅ্যাপেই মিলবে জরুরি তথ্য
রইল ছুটি বাদ পড়ার তালিকা:
যে সমস্ত দিনার সরকারি ছুটি মিলবে না তার এখনো পর্যন্ত কোন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্য সরকারের ছুটির তালিকা ক্রমশ দীর্ঘ হয়েছিল। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও মনীষীদের জন্মদিন উপলক্ষে ছুটে ঘোষণা করেছিলেন তৎকালীন সরকার। রাজ্যের পালাবদলের পর এবার সেই তালিকার হ্রাস টানতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতেই কি তবে এবার ছুটি কমানোর ভাবনা? তার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, “হ্যাঁ কাজেই সংস্কৃতি তো ফেরাতেই হবে। নইলে কাজ হবে কি করে। অনেক কাজ করতে হবে। পাশাপাশি অনেক কাজ বকেয়া পড়ে রয়েছে”।
এই প্রসঙ্গে আগের সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, আগের জামানায় গোটা আর্থিক বছরে যে পরিমাণ রাজস্ব আদায় হত, নতুন সরকার প্রথম ছয় মাসের তার চেয়ে চার কোটি টাকা বেশি আদায় করেছে। এর জন্য অতিরিক্ত করও বসাতে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের আমলে তৈরি হওয়া অতিরিক্ত ছুটির তালিকা নিচে আলোচনা করা হল:
ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন
শিবরাত্রি
শবেবরাত
হরিচাঁদ ঠাকুরের জন্মদিন
বিরসা মুন্ডার জন্মদিন
করম পুজো
ভাইফোঁটা
পয়লা বৈশাখ
জামাইষষ্ঠী (হাফ ডে)
ছট পুজো
যদিও বাম আমলের জমানায় ষষ্ঠীতে কাজ হয়ে সরকারি অফিসের ছুটি পড়ত। লক্ষ্মী পূজোর পরের দিন খুলতো সমস্ত সরকারি দপ্তর গুলো। কিন্তু তৃণমূল সরকারের আমলে এক ধাপ এগিয়ে অনেক সময় চতুর্থীর থেকে পূজোর ছুটি পড়ে যেত। আর সেই ছুটি টানা ভাইফোঁটা পর্যন্ত। এই বছরের তেমনটাই হচ্ছে। পূজোর ছুটি শেষে সরকারি অফিস ও স্কুল কলেজ খুলছে আগামী ১৩ নভেম্বর ভাইফোঁটার পরে।
তবে আগে ভাইফোঁটায় রাজ্যে কোন সরকারি ছুটি ছিল না। জামাইষষ্ঠী তে এর আগে কোন ছুটি পাওয়া যেত না। এখন হাফ ছুটি চালু হয়েছে। আবার ছট পুজো ছিল সেকশনাল হলিডে হিসাবে। এখন তো সবাই জন্য সেই ছুটি গণ্য করা হয়েছে। তৃণমূল সরকারের আমলে পহেলা বৈশাখেও ছুটে চালু হয়েছে। যদিও রাজ্য সরকার ছুটির দিন কমানোর পথে হাঁটায় এই তালিকা থেকে কোন কোন ছুটি বাদ পড়তে পারে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি (West Bengal Govt Holiday)।












