বাংলা হান্ট ডেস্কঃ রেশন দোকান থেকে মাসে মাসে রেশন তুলতে গেলে রেশন কার্ড (Ration Card) থাকা আবশ্যক। তবে রেশনের পাশাপাশি আরও নানা কাজে এই নথি দরকার হয়। নানা সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা পাওয়ার ক্ষেত্রেও রেশন কার্ড থাকা মাস্ট। বাড়ি বসে অনলাইনে কীভাবে এই নথি বানাতে হয় জেনে নিন।
অনলাইনে রেশন কার্ড বানানোর পদ্ধতি | (Ration Card)
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা সহ একাধিক প্রকল্পে আবেদনের ক্ষেত্রে রেশন কার্ড দরকার হয়। পিএম উজ্জ্বলা যোজনার অধীন বিনামূল্যে এলপিজি কানেকশন পেতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। পাশাপাশি বাধ্যতামূলকভাবে কিছু নথি থাকতেই হয়। এর মধ্যে অন্যতম রেশন কার্ড।

একইরকমভাবে রেশন কার্ড না থাকলে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধাও পাওয়া যায় না। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা মেলে। তবে রেশন কার্ড না থাকলে এই প্রকল্পেও আবেদন করা যায় না।
আরও পড়ুনঃ জানুয়ারি থেকে শুরু ভরসা প্রকল্পের আবেদন, কোন কোন ডকুমেন্ট লাগবে বেকারভাতায় জানুন
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা সহ এমন একাধিক সরকারি প্রকল্প রয়েছে যেখানে রেশন কার্ড ছাড়া আবেদন করা যায় না। সেক্ষেত্রে এখনও এই নথি না থাকলে নিজের রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানানো যেতে পারে।
এর জন্য প্রথমে নিজের রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর আবেদনপত্রে নিজেদের পরিবারের সদস্যদের বিবরণ দিতে হবে।
পরবর্তী ধাপে নতুন রেশন কার্ডের আবেদনের জন্য প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। সব শেষে আবেদনপত্র জমা করে দিতে হবে। এরপর একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে। সেটি যত্ন করে রেখে দিতে হবে। ভবিষ্যতে যাচাইয়ের কাজে লাগতে পারে।
যে কোনও ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি হল রেশন কার্ড। মাসে মাসে রেশন তোলার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনের ক্ষেত্রেও এটি দরকার হয়। তাই এখনও এই নথি না থাকলে অনলাইনের মাধ্যমে সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে।












