বাংলা হান্ট ডেস্ক: রেশন কার্ড হল এমন একটি নথি যার দ্বারা বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত মূল্যে রেশন পেতে পারেন (Ration Card)। রেশন কার্ড ছাড়া আপনি বিনামূল্যে রেশন পাবেন না। এছাড়াও বেশ আরও কিছু জরুরী সরকারি প্রকল্প রয়েছে যেগুলো এই কার্ড ছাড়া পাওয়া সম্ভব নয়। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হল।
রেশন কার্ডের গুরুত্ব বাড়ছে, মিলবে একাধিক সুবিধা (Ration Card)
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে অভাব গ্রস্থদের বিনামূল্যে গ্যাস সংগ্রহ প্রদান করা হয়। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে বেশ কিছু নথি সঙ্গে রাখতে হবে। পাশাপাশি যোগ্যতা পূরণ করতে হবে। এই সুবিধা পেতে নথের হিসেবে আধার কার্ড প্রয়োজন। আধার কার্ড ঠিকানা প্রমাণ হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি রেশন কার্ডে (Ration Card) আপনার পরিবারের সকল সদস্যের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে।
একই সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্টের বিবরণও থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার জন্য রেশন কার্ড থাকা একান্তই বাধ্যতামূলক। এছাড়া এটি ছাড়া আপনি আয়ুষ্মান কার্ড পাবেন না। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের স্বাস্থ্য বীমা পাবেন। রেশন কার্ড না থাকলে এই সমস্ত সুবিধা আপনি পাবেন না।

আরও পড়ুন: যুবশক্তি প্রকল্পে নতুন ঘোষণা, নির্দিষ্ট দিন জানালেন শুভেন্দু অধিকারী
ধরুন আপনার যদি রেশন কার্ড না থাকে তাহলে এক্ষুনি সেটিকে বানিয়ে নেওয়া উচিত। কারণ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য রেশন কার্ড প্রয়োজনীয় নথি। এবার জেনে নিন কিভাবে এটিকে বানাবেন?
এর জন্য আপনাকে প্রথমে নিজেও রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার বিকল্পটি বেছে নিন। এরপর নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার বিকল্পটি খুঁজুন।
তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। আবেদনপত্র আপনার পরিবারের সদস্যদের বিবরণ পূরণ করুন। প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন। সবশেষে ফর্মটি জমা দিন। এরপর রেফারেন্স নম্বরটি যত্ন করে রেখে দিন যাতে পরে যাচাই এর কাজে লাগাতে পারেন (Ration Card)।












