বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) ওডিআই সিরিজও ভারতীয় দলের (Indian Cricket Team) দাপট অব্যাহত। ওয়েলিংটনে বোলারদের দাপুটে পারফরম্যান্সে ভর করে ৫০ ওভারের ম্যাচের সিরিজেও ২-০ ফলে লিড নিলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। কিন্তু বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করলেও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফির একবার শোচনীয় পরিস্থিতিতে পড়েছিলেন ভারতের ব্যাটাররা। তার মধ্যেও দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) একটি নির্দিষ্ট দুর্বলতা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দলের জন্য।
১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন অধিনায়ক শুভমান গিল এবং অসাধারণ ফর্মে থাকা বিরাট কোহলি দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাওয়ায় চাপ বেড়েছিল ভারতীয় মিডল অর্ডারের ওপর। শ্রেয়স আইয়ার ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছিলেন। কিন্তু ৩০ রানের ব্যক্তিগত স্কোর করে তিনি ড্রেসিংরুমে ফেরত যান।

কিন্তু যেভাবে শ্রেয়াস আইয়ার আউট হলেন তা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তা করছেন ভারতীয় সমর্থকরা। কাইল জেমিসনের আচমকা ধেয়ে আসা বাউন্সারকে সামলাতে না পেরে উইকেট রক্ষক টম ল্যাথামের হাতে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। তারপর থেকেই প্রশ্ন উঠছে যে আচমকা বিশ্বকাপে এই বিষয়টি প্রতিপক্ষরা আলাদা করে মাথায় রাখবে না তো।
আরও পড়ুন: এবার ভারতীয় T20 দলের অধিনায়ক শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন ODI ক্যাপ্টেন শুভমান গিল! করলেন বড় মন্তব্য
শর্ট বলের বিরুদ্ধে শ্রেয়সের সমস্যা আজ কারোরই অজানা নয়। এদিন ৪৫ বল খেলার পরেও কিভাবে শর্ট বলের বিরুদ্ধে এমন দৃষ্টিকটু ভাবে নিজের উইকেট খুঁইয়ে বসলেন তিনি, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। নিজের এই দুর্বলতা দ্রুত কাটিয়ে উঠতে না পারলে বিশ্বকাপে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে ভারতীয় দলকে।
আরও পড়ুন: গম্ভীর আর BCCI-এর খারাপ ব্যবহারের জন্যই অবসর! সামি টেস্টকে বিদায় জানাতেই বিস্ফোরক এই তারকা
আসন্ন বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে যেখানে বোলারদের জন্য পিছে সাহায্য থাকবে। সেখানে ভারতের টপ অর্ডার ব্যর্থ হলে শ্রেয়াস আইয়ারের ওপর অনেকটাই দায়িত্ব থাকবে দলকে সামলানোর। কিন্তু তার এই নির্দিষ্ট দুর্বলতা দূর না হলে প্রতিপক্ষের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে ভারতের বিরুদ্ধে ম্যাচগুলোতে।












