বাংলাহান্ট ডেস্ক : কালীপুজো উপলক্ষে আবারও ব্যাহত হবে চক্ররেল পরিষেবা (Indian Railways)। উৎসবের মরশুমে একের পর এক পুজো লেগেই রয়েছে। গতকাল ছিল কালীপুজো। প্রতিমা ভাসানের জন্য ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, প্রশাসনের অনুরোধে প্রতিমা বিসর্জনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চক্ররেল পরিষেবা (Indian Railways) নিয়ন্ত্রণ তিন দিন ধরে
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চক্ররেল পরিষেবা সাময়িক ভাবে নিয়ন্ত্রণ করা হবে। এই তিন দিন ধরে বিকেল ৪ টে থেকে পরদিন ভোর ৫ টা পর্যন্ত কয়েকটি ট্রেন আংশিক ভাবে যাত্রা করবে। কিছু ট্রেন ঘুরপথেও চালানো হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০৩১২ বিকেল ৪টে বেজে ৩৪ মিনিটের বারাসাত-মাঝেরহাট টালা স্টেশনে যাত্রা শেষ করবে। ৩০১২২ বিকেল ৪টে বেজে ১৪ মিনিটের নৈহাটি-বালিগঞ্জ, সন্ধ্যা ৬টা বেজে ৫৮ মিনিটের ৩০৩১৪ দত্তপুকুর–মাঝেরহাট টালা স্টেশনে যাত্রা শেষ করবে।

কোন কোন ট্রেনে বদল: সন্ধ্যা ৬ টা ১২-র ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া, সন্ধ্যা ৭ টা ৩৫ এর ৩০১১১ বালিগঞ্জ-ব্যারাকপুর, সন্ধ্যা ৮ টা ৪৭ এর ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত আংশিক ভাবে টালা থেকে যাত্রা শুরু করবে। সন্ধ্যা ৬ টা ৫৫-র ৩০১৪৪ গেদে-মাঝেরহাট (Indian Railways) কাঁকুড়গাছি হয়ে যাবে। সন্ধ্যা ৮ টা ২০-র ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি শিয়ালদহ উত্তর থেকে আংশিক ভাবে যাত্রা শুরু করবে।
আরও পড়ুন : কুনজর মানেই সেক্সুয়াল ফেভার চাওয়া নয়, নজিরবিহীন পর্যবেক্ষণ আদালতের
বদলাচ্ছে স্টেশন: ৪ টে ৫ এর ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট কাঁকুড়গাছি-বালিগঞ্জ দিয়ে মাঝেরহাট পর্যন্ত চলবে। ৪ টে ১৫-র ৩০৩৫৩ মাঝেরহাট–দত্তপুকুর বালিগঞ্জ-কাঁকুরগাছি দিয়ে মাঝেরহাট থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ৫ এর ৩০১৫২ নৈহাটি-মাঝেরহাট নির্ধারিত পথেই মাঝেরহাট পর্যন্ত চলবে। সন্ধ্যা ৬ টা ১৮-র ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট বালিগঞ্জ-কাঁকুরগাছি দিয়ে মাঝেরহাট থেকে চলবে।
আরও পড়ুন : মাছ-মাংসের পাশে রাখুন কমলা ফুলকপি, আমিষ ছেড়ে নিরামিষ খাবেন হাত চেটে
এছাড়া ৪ টে ১ এর ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট বালিগঞ্জ স্টেশনে আংশিক ভাবে যাত্রা শেষ করবে। বিকেল ৫ টার ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জ-কাঁকুরগাছি দিয়ে চলবে। ৫ টা ৪৭ এর ৩০৪১৬ শিয়ালদহ-বি.বি.ডি.বাগ মাঝেরহাট স্টেশনে আংশিক ভাবে যাত্রা শেষ করবে। সন্ধ্যা ৬ টা ৪৫ এর ৩০৪৫১ বি.বি.ডি.বাগ-ব্যারাকপুর মাঝেরহাট থেকে আংশিক ভাবে যাত্রা শুরু করবে।












