আধার কার্ডের ফটোকপি নয়, এবার পরিচয় যাচাইয়ে আসছে নতুন প্রযুক্তি

Published on:

Published on:

Aadhaar Card end to photocopies new rules on the way

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে স্কুল কলেজ অথবা হাসপাতাল কিংবা সরকারি দফতরে গেলে আপনার কাছে আধার কার্ড চাওয়া হয় (Aadhaar Card)। অথবা কোথাও বেড়াতে গেলে এই আধার কার্ডের ফটোকপিও চাওয়া হয়। আপনার আধার নম্বর কত জায়গায় ব্যবহার হচ্ছে তা হয়তো আপনার নিজেরও জানা নেই। তাই হোটেল অথবা মন্দির দর্শন সবক্ষেত্রেই এটি বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু খুব শীঘ্রই এই আধার কার্ডের ফটোকপি দেওয়ার এই ঝামেলা থেকে মুক্তি মিলবে।

আধার ফটোকপি জমায় ইতি, আসছে নতুন নিয়ম (Aadhaar Card)

এর জন্য ইউআইডিএআই ডিজিটাল নেটওয়ার্কিং আগের থেকে বেশি শক্তিশালী করছে (Aadhar Card)। এর জন্য একটি অফলাইন ভেরিফিকেশন সিস্টেম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনের সময় কোন ব্যক্তির পরিচয় সক্রিয়ভাবে যাচাই করা যাবে। তারই সঙ্গে স্কুল হাসপাতাল থেকে বেসরকারি সংস্থা সবার সঙ্গে যুক্ত এই তিনশোরটি প্রতিষ্ঠানকে অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্টিটিস (OVSE) হিসাবে নথিভুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজ এর মতন শিক্ষার প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি রয়েছে ইভেন আয়োজক সংস্থা, সুইগি ও জোম্যাটোর মতন সনস্থা ও সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি।

Aadhaar Card end to photocopies new rules on the way

আরও পড়ুন: সুপারফাস্ট থেকে এক্সপ্রেস হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, কমবে ভাড়া

২০১৭ সালের জানুয়ারি থেকে এই ব্যবস্থা আগের থেকে আরো উন্নতভাবে কার্যকর হবে। ইউআইডি দীর্ঘদিন ধরেই সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা, হোটেল রেস্তোরা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। লক্ষ লক্ষ ফটোকপির পরিবর্তে অ্যাপ ভিত্তিক ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা।

এই উদ্যোগের মূল লক্ষ্য হল- আদার মাধ্যমে পরিচয় যাচাইয়ের জন্য কাগজপত্র সংগ্রহের পরিবর্তে অনলাইনে যাচাই করা। এর ফলে কাগজপত্রের ঝামেলা কমবে। ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কাও কমবে। কোন ব্যক্তি কোন স্কুল হাসপাতাল বা সরকারি দপতরের কোন পরিষেবা নিতে গেলে তাকে শুধু নিজের সম্মতি দিতে হবে।

ব্যবহারকারীর অনুমতি নেওয়ার পর অ্যাপ এর মাধ্যমে তার পরিচয় সংক্রান্ত তথ্য যাচাই করা যাবে। এই ক্ষেত্রে ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন। আঁধারের সঙ্গে যুক্ত কতটা তথ্য কোন সরকারি বা বেসরকারি সংস্থা সঙ্গে শেয়ার করা হবে।

এই ব্যবস্থায় ব্যবহারকারী বড় সংখ্যার ইউনিক নম্বর যাচাইকারি সংস্থার কাছে পাঠাতে হবে। ইউআইডিএআই এর দাবি পরিষেবার এই সম্প্রসারণ পার্সোনাল ডেটা প্রটেকশন অ্যাক্ট অনুযায়ী বৈধ ও সম্পূর্ণ নিরাপদ। এখানে ব্যবহারকারী সম্মতির ভিত্তিতে ন্যূনতম প্রয়োজনীয় তথ্য ব্যবহার করা হবে। ফলে মোবাইল ফোনের মাধ্যমে কোন কাগজপত্রের ঝামেলা ছাড়াই পরিচয় যাচাই করা সম্ভব হবে (Aadhaar Card)।