বাংলাহান্ট ডেস্ক : বয়স পেরিয়েছে ৮০। কিন্তু এখনও তাঁর জনপ্রিয়তা তরুণ প্রজন্মের অনেক অভিনেতাকে হার মানায়। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এখনও প্রতি রবিবার প্রিয় অভিনেতাকে একবার সামনে থেকে দেখার জন্য ভক্তদের ভিড় জমে জলসার সামনে। গত সপ্তাহে বুলেটপ্রুফ কাঁচের দেওয়ালের ওপার থেকে ভক্তদের দেখা দিয়েছিলেন অমিতাভ। এ নিয়ে আলোচনা, এমনকি ট্রোলও কম হয়নি। কিন্তু এ সপ্তাহে ভক্তদের জন্য ছিল চমক।
কাঁচের দেওয়াল ছাড়াই সামনে অমিতাভ (Amitabh Bachchan)
কোনও কাঁচের দেওয়াল নয়, একেবারে সরাসরিই ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি। তবে ক্ষমাও চেয়েছেন তিনি অনুরাগীদের কাছে। কিন্তু কেন? আসলে এবার দিওয়ালিতে এত ভালোবাসা, উপহারের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখতে পারেননি তিনি, তাই এই ক্ষমাপ্রার্থনা।

কেন ক্ষমা চাইলেন: দীপাবলি উৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে প্রচুর উপহার পেয়েছেন অমিতাভ। এত উপহার রাখার জায়গাও তাঁর কাছে নেই। কিন্তু অভিনেতার মতে, কারোর পাঠানো উপহার অযত্নে ফেলে রাখার অর্থ প্রেরককে অপমান করা।
আরও পড়ুন : ৩ দিন ধরে টানা ১৩ ঘন্টা চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ, কোন কোন ট্রেনের যাত্রাপথ বদল?
কেন চিঠি লেখেননি: এই কারণে অমিতাভ (Amitabh Bachchan) ঠিক করেছিলেন, প্রত্যেককে নিজের হাতে চিঠি লিখে ধন্যবাদ জানাবেন। কিন্তু হাতের প্রচণ্ড যন্ত্রণার জন্য কলমই ধরতে পারছেন না তিনি। চিঠি লিখতে দেরি হওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেতা।
আরও পড়ুন : বাড়িতে বানানো ফ্রায়েড রাইস দলা পাকিয়ে একসা! কীভাবে হবে দোকানের মতো ঝরঝরে?
চিকিৎসকরা কিছুদিন আগেই অমিতাভকে বলেছিলেন বিশ্রামে থাকতে এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে। এর মাঝে গত শুক্রবার তাঁর জলসা বাংলো সহ মুম্বইয়ের আরও কয়েকটি জায়গায় আসে বোমা হামলার হুমকি। যদিও পরে পুলিশি তদন্তে সামনে আসে, বিষয়টি ভুয়ো। তাই অনেকে ভেবেছিলেন, এবারও হয়তো কাঁচের আড়ালেই থাকবেন তিনি। তবে সরাসরি সামনে এসে অনুরাগীদের চমকে দিলেন বিগ বি।












