বছরে ৩% নয়, ৬% ইনক্রিমেন্ট! অষ্টম বেতন কমিশনের কাছে একগুচ্ছ দাবি পেশ

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে জল্পনা ক্রমশ বাড়ছে। নতুন বেতন কাঠামোয় কতটা বাড়বে মূল বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট কত হতে পারে, পেনশনেই বা কী পরিবর্তন আসবে, তা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে কমিশনের কাছে একগুচ্ছ দাবি পেশ করেছে রেলের কর্মীদের সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন (NFIR)। সংগঠনের প্রস্তাবে ন্যূনতম বেসিক পে ৬৯ হাজার টাকা করা থেকে শুরু করে বছরে ৬ শতাংশ ইনক্রিমেন্ট এবং চাকরিজীবনে ৫ বার পদোন্নতির দাবি জানানো হয়েছে।

8th Pay Commission : বেসিক পে ৬৯ হাজার টাকা করার দাবি

বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা। NFIR চাইছে, অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) এই অঙ্ক বাড়িয়ে ৬৯ হাজার টাকা করা হোক। সেই সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ করার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।

Central Government employees 8th Pay Commission salary hike calculation explained

শুধু মূল বেতন বাড়ানোই নয়, বার্ষিক ইনক্রিমেন্টের হারও বাড়ানোর দাবি জানানো হয়েছে। বর্তমানে বছরে ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। রেলের কর্মীদের সংগঠন সেই হার বাড়িয়ে ৬ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুনঃ চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! ১৫ বছরের নিয়োগে এবার নজর শুভেন্দুর

চাকরিজীবনে ৫ বার পদোন্নতির দাবি

বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মীদের চাকরির মেয়াদ নিয়েও একাধিক প্রস্তাব দিয়েছে NFIR। সংগঠনের দাবি, একজন কর্মী তাঁর পুরো চাকরিজীবনে অন্তত ৫ বার পদোন্নতির সুযোগ পাবেন। এর ফলে কর্মীদের বেতন ও পদ, দুটো ক্ষেত্রেই উন্নতির সুযোগ তৈরি হবে বলে দাবি সংগঠনের। এছাড়াও অবসরকালীন সুবিধার বাইরে কর্মীদের মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা বা DA যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের ন্যূনতম ১০ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।

কীভাবে ৬৯ হাজার টাকা হবে বেসিক পে?

এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর। আসলে নতুন বেতন কাঠামোয় কর্মীদের মূল বেতন কতটা বাড়বে, তা নির্ধারণের ক্ষেত্রে এই ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর হিসাব করার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। বর্তমান বেসিক পে-র সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর গুণ করলেই নতুন বেসিক পে পাওয়া যায়। সেই হিসাব অনুযায়ী, বর্তমানে ন্যূনতম ১৮ হাজার টাকা বেসিক পে-র সঙ্গে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর গুণ করলে নতুন মূল বেতন প্রায় ৬৯ হাজার টাকা হয়। এই হিসাব ধরেই ন্যূনতম বেতন বাড়ানোর দাবি জানিয়েছে রেলের কর্মী সংগঠন।

৩ শতাংশের বদলে ৬ শতাংশ ইনক্রিমেন্ট

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি পান। NFIR-এর প্রস্তাব কার্যকর হলে সেই হার বেড়ে ৬ শতাংশ হতে পারে। অর্থাৎ প্রতি বছর কর্মীদের বেতন বৃদ্ধির পরিমাণ আরও বাড়বে। সংগঠনের মতে, মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট বাড়লে কর্মীদের মোট বেতনেও ভালো প্রভাব পড়বে। এর সঙ্গে ন্যূনতম ১০ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।

পেনশন ও DA নিয়ে কী দাবি জানানো হয়েছে?

অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে পেনশন এবং মহার্ঘ ভাতা নিয়েও একাধিক দাবি জানিয়েছে রেলের কর্মী সংগঠন। প্রস্তাবে বলা হয়েছে, কর্মীদের DA ২৫ শতাংশে পৌঁছলে সেই টাকা মূল বেতনের সঙ্গে যুক্ত করতে হবে। অন্যদিকে, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন নিয়েও বড় দাবি রয়েছে। সংগঠনটি চাইছে, কর্মীদের শেষ বেতনের ৬৭ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হোক। পাশাপাশি পারিবারিক পেনশনের পরিমাণ শেষ বেতনের ৫০ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

তবে এই বিষয়টি মাথায় রাখা জরুরি, NFIR-এর তরফে এগুলি শুধুই অষ্টম বেতন কমিশনের কাছে পেশ করা দাবি। এখনও পর্যন্ত এই প্রস্তাবগুলির কোনওটিই কমিশনের সুপারিশ হিসেবে ঘোষণা করা হয়নি। ফলে শেষ পর্যন্ত বেতন, ইনক্রিমেন্ট বা পেনশনে কতটা পরিবর্তন আসবে, তা এখনও নিশ্চিত নয় (8th Pay Commission)।