বাংলা হান্ট ডেস্কঃ আগে থেকে টিকিট না কেটে হঠাৎ বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক্সপ্রেসে ওঠার পরিকল্পনা করছেন? তাহলে কয়েকটি নিয়ম জেনে রাখা জরুরি। কারণ, এই ট্রেনে সাধারণ ট্রেনের মতো তৎকাল কোটায় টিকিট কাটার কোনও সুযোগ নেই। শুধু তাই নয়, RAC বা ওয়েটিং লিস্টের টিকিট থাকলেও যাত্রা করা যাবে না। টিকিট বুকিং থেকে শুরু করে বাতিল, সব ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম রেখেছে রেল কর্তৃপক্ষ।
Vande Bharat Sleeper : তৎকাল টিকিটের কোনও ব্যবস্থা নেই
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক্সপ্রেসে যাত্রীদের জন্য তৎকাল কোটার ব্যবস্থা রাখেনি রেল। অর্থাৎ, যাত্রার আগে হঠাৎ করে এই ট্রেনের টিকিট কাটার সুযোগ নেই। শুধুমাত্র অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) মেনেই টিকিট বুক করতে হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নর্থ সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ড. শিবম শর্মা জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বন্দে ভারত স্লিপারে তৎকাল কোটা রাখা হয়নি। ট্রেনের সমস্ত আসন অগ্রিম বুকিংয়ের মাধ্যমেই যাত্রীদের জন্য বরাদ্দ করা হবে।

কোন টিকিট থাকলে ট্রেনে ওঠা যাবে?
এই ট্রেনে (Vande Bharat Sleeper) যাত্রা করার জন্য কনফার্ম টিকিট থাকা বাধ্যতামূলক। অর্থাৎ, টিকিট বুক করার পর সেটি নিশ্চিত হতে হবে। RAC কিংবা ওয়েটিং লিস্টে টিকিট থাকলে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে ওঠার অনুমতি মিলবে না। তাই যাত্রার পরিকল্পনা করার সময় এই বিষয়টি মাথায় রাখা জরুরি।
আরও পড়ুনঃ OBC শংসাপত্র বাতিল হলেও আটকাবে না ইন্টারভিউ! প্রাথমিক নিয়োগে বড় স্বস্তি দিল হাই কোর্ট
টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাবেন?
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক্সপ্রেসের টিকিট বাতিলের ক্ষেত্রেও রয়েছে আলাদা নিয়ম। কখন টিকিট বাতিল করছেন, তার উপর নির্ভর করবে কত টাকা ফেরত পাবেন।
রেলের নিয়ম অনুযায়ী,
1. ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা বা তারও আগে কনফার্ম টিকিট বাতিল করলে মোট ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।
2. ট্রেন ছাড়ার ৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।
3. ট্রেন ছাড়ার আগের ৮ ঘণ্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাওয়া যাবে না। এক্ষেত্রে পুরো ভাড়াই কেটে নেওয়া হবে।
দেশে এখন কত জোড়া বন্দে ভারত স্লিপার চলে?
এখনও পর্যন্ত সারা দেশে মোট ৩ জোড়া বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক্সপ্রেস চালু রয়েছে। সেগুলি হল,
1. ২৭৫৭৫/২৭৫৭৬: হাওড়া-কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার।
2. ২৭৪২১/২৭৪২২: বারাণসী-নয়া দিল্লি-বারাণসী বন্দে ভারত স্লিপার।
3. ২৭৬৫১/২৭৬৫২: বেঙ্গালুরু-মুম্বই-বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার।
বন্দে ভারত স্লিপারে মোট আসন কত?
এই ট্রেনে সব মিলিয়ে মোট ৮২৩টি আসন রয়েছে। তার মধ্যে এসি থ্রি টিয়ারে ৬১১টি, এসি টু টিয়ারে ১৮৮টি এবং এসি থ্রি টিয়ারে ২৪টি আসন রয়েছে (Vande Bharat Sleeper)।












