চাকরি বা পড়াশোনা করা স্ত্রীর অধিকার, স্বামীর দয়া নয়! স্পষ্ট বার্তা আদালতের

Published on:

Published on:

Jharkhand High Court education is a wife's right the court clearly states

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের পরে স্ত্রী উচ্চশিক্ষা করতে চাইলে বা চাকরি করতে চাইলে তাকে উচ্চ আকাঙ্ক্ষী বা অতি উচ্চাকাঙ্ক্ষী বলে তকমা দেওয়া যায় না। উচ্চশিক্ষা স্ত্রীর অধিকার। এটি স্বামীর দেওয়া কোন সুযোগ বা বিশেষ সুবিধা নয়। একটি বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court)। একই সঙ্গে পারিবারিক বিবাদের জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গভিত্তিক চিরাচরিক ধারণা নিয়েও আপত্তি জানিয়েছে আদালত।

উচ্চশিক্ষা স্ত্রীর অধিকার, স্পষ্ট বার্তা আদালতের (Jharkhand High Court)

যদিও এর আগে জামশেদপুরের পারিবারিক আদালতের রায় স্ত্রীকে উচ্চ শিক্ষা বা চাকরি করার অনুমতি দেওয়ার বিষয়টি স্বামীর উদার মনোভাবে পরিচয় হিসেবে উল্লেখ করা হয়। এমনকি স্ত্রীকে অতি উচ্চাকাঙ্ক্ষী বলে উল্লেখ করেছিল পারিবারিক আদালত। তবে এই রায় ঝাড়খণ্ডের (Jharkhand High Court) হাইকোর্টের প্রধান বিচারপতি এম এস সোনক ও বিচারপতি মনোজ প্রসাদের বেঞ্চ।

জানা যায় ২০০৪ সালে ওই দম্পতির বিয়ে হয়। ২০০৭ সালে সেপ্টেম্বর মাসে তাদের একটি কন্যা সন্তান হয়। এরপর স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হিন্দু বিবাহ আইনের ১৯৫৫ এর ১৩ (১) আইএ ধারা অনুযায়ী বিবাহ বিচ্ছেদের আবেদন করেন স্ত্রী। তার অভিযোগ ছিল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার ওপর অত্যাচার চালাতেন এবং পণ্যের দাবি করতেন।

Jharkhand High Court education is a wife's right the court clearly states

আরও পড়ুন: আপনার আধার কার্ডের নির্দিষ্ট মেয়াদ রয়েছে? কতদিন ব্যবহার করতে পারবেন এই নথি জানুন

মহিলার দাবি ছিল স্বামী তাকে চাকরি ছেড়ে দিতে রাজি করিয়েছিলেন। বলেছিলেন দিল্লিতে তার চাকরির ব্যবস্থা হয়েছে। ওই মহিলা আদালতে জানান, স্বামীর সঙ্গে দিল্লি যাওয়ার পর তিনি চাকরি ছেড়ে দেন। কিন্তু দিল্লিতে গিয়েও স্বামীর নিজের চাকরি ছেড়ে রায় ঘরে চলে যান। স্ত্রী ও নাবালিকা মেয়েকে তার দিদির কাছে রেখে যান তিনি।

এরপর নিজের ও মেয়ের খরচ চালাতে ওই মহিলাকে প্রাইভেট টিউশন শুরু করতে হয় বলে দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন, পরবর্তীকালে মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করতে যাওয়ার জন্য স্বামী তার কাছে ৫ লক্ষ টাকা চান। সেই টাকা দিতে না পারায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাকে।

২০১৯ সালের ১৬ই মার্চ মহিলার বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয় পারিবারিক আদালত। আদালতের পর্যবেক্ষণ ছিল স্বামীর স্ত্রীকে হোস্টেলে থাকতে উচ্চশিক্ষা করতে ও চাকরি করতে দিয়েছিলেন। তা থেকেই স্বামীর সহযোগিতা পূর্ণ ও উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। পাশাপাশি স্ত্রীকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী বলে দাবি করেছিল আদালত।

তবে এই রায়ের বিরোধিতা করে ঝাড়খণ্ডের আদালতের দারস্ত হন ওই মহিলা। তার যুক্তি ছিল, পারিবারিক আদালতের এমন একটি ধারণার উপর ভিত্তি করে রায় দিয়েছেন যেখানে বিয়ের পর স্ত্রী’র উচ্চশিক্ষাকে তার স্বামীর দেওয়া সুযোগ হিসেবে দেখা হয়েছে। মামলা শুনানিতে পারিবারিক আদালতের এই যুক্তির সঙ্গে সহমত হয়নি হাইকোর্ট।

তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, স্ত্রীর উচ্চ শিক্ষা ও চাকরির অধিকার প্রসঙ্গে আদালতের তরফ থেকে জানানো হয়, বিয়ের পর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া স্ত্রী’র অধিকার। স্বামী তাকে সেই অধিকার দিয়েছে এমনটা ভাবার কোন কারণ নেই। বিয়ের পর স্বামী উচ্চশিক্ষা চালিয়ে গেলে বা চাকরি করলে সেটি যেমন স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হয়। ঠিক তেমনি স্ত্রী একই কাজ করলে তাকে উচ্চ আকাঙ্ক্ষী বা অতি উচ্চাকাঙ্ক্ষিত তকমা দেওয়া হবে কেন? পুরুষের ক্ষেত্রে যা স্বাভাবিক মহিলার ক্ষেত্রে তা অস্বাভাবিক বলে বিবেচিত হবে কেন?

এই ধরনের লিঙ্গভিত্তিক ধারণার ভিত্তিতে কোন মহিলার বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করা যায় না বলুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আদালত। ডিভিশন বেঞ্চ জানান, দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সমতা ও পারস্পারিক সম্মানের। স্বামী ও স্ত্রী দুইজনেই সমান অধিকার রয়েছে এবং তাদের একসঙ্গে পথ চলার কথা। পাশাপাশি, স্ত্রীর আবেদন মঞ্জুর করে পারিবারিক আদালতের রায় খারিজ করে দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। স্বামীর নিষ্ঠুরতার ভিত্তিতে হিন্দু বিবাহ আইনের ১৩(১)(আইএ) ধারা অনুযায়ী ওই দম্পতির বিবাহবিচ্ছেদের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ (Jharkhand High Court)।