বাংলাহান্ট ডেস্ক : কম খরচে বেশি দূরত্বের সফরের জন্য ভারতীয় রেল (Indian Railways) একটি জনপ্রিয় গণপরিবহণ মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনে যাতায়াত করে থাকেন। তবে যাত্রীরা রেলের কিছু নির্দিষ্ট নিয়ম কানুনও মেনে চলতে বাধ্য। রেলের নিয়মানুযায়ী কিছু নির্দিষ্ট বস্তু নিয়ে ওঠা যায় না ট্রেনে। ধরা পড়লে কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে।
রেলের (Indian Railways) নিয়মে নিষিদ্ধ কোন কোন বস্তু
যাত্রীদের নিরাপত্তা এবং নিশ্চিন্তে সফরের জন্য কিছু নিয়ম করেছে রেল। এই নিয়মে উল্লেখ রয়েছে, কিছু নির্দিষ্ট জিনিসপত্র নিয়ে ট্রেনে সফর করা যাবে না। কিন্তু অনেক যাত্রীই এই সমস্ত বস্তুগুলি সম্পর্কে জানেন না। কী কী বস্তু নিষিদ্ধ ট্রেনে সফর করার জন্য?

এই জিনিস নিয়ে ট্রেনে ওঠা নিষিদ্ধ: অনেকেই জানেন, পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো দাহ্য পদার্থ নিয়ে ট্রেনে সফর করা যায় না। তবে অনেকে জানেন না, খালি বা ভরা গ্যাস সিলিন্ডার, আতশবাজি, সিগারেট, বারুদও ট্রেনে বহন করে নিয়ে যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ।
আরও পড়ুন : ১৩ বছর পুরোনো মামলায় মমতাকে নোটিশ দিল্লি পুলিশের
ধূমপান নিষিদ্ধ ট্রেনে: রেল (Indian Railways) কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, ট্রেনের কামরায় বা স্টেশনে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ। ট্রেনে আগুন লাগাতে পারে এমন কোনও বস্তুও বহন করা যাবে না। নিষিদ্ধ বস্তুর তালিকাটা আরও লম্বা। মৃত মুরগি এবং বিপজ্জনক রাসায়নিক পদার্থও বহন করা নিষিদ্ধ। রেলের নিয়মে একটি নির্দিষ্ট পরিমাণ লাগেজ বিনামূল্যে বহনের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু নির্দিষ্ট সীমার অতিরিক্ত স্যুটকেস এবং অন্যান্য জিনিসপত্র বহনের অনুমতি নেই।
আরও পড়ুন : স্ট্রিট ফুডের লোভ ছাড়ুন, বাড়িতেই বানান দোকানের মতো মাটন কিমা ঘুগনি, রইল রেসিপি
রেল আইন ১৯৮৯ এর ১৬৪ ধারা অনুযায়ী ট্রেনে দাহ্য পদার্থ বহন করা একটি দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে রেল আইনের ১৬৫ ধারা অনুযায়ী অপরাধীকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।












