‘বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়’! হাইকোর্টের শোকজের পর ফের বিস্ফোরক অভিষেক

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ আদালত অবমাননা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শোকজ নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার কয়েক ঘণ্টার মধ্যে ফের বিচারব্যবস্থার ভূমিকা (Judicial Neutrality) নিয়ে প্রশ্ন তুললেন তিনি। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা তৃণমূলের সাংসদ বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি, বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়।“

বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে ফের প্রশ্ন অভিষেকের | (Abhishek Banerjee)

আদালত অবমাননা নিয়ে অভিষেককে শোকজ নোটিশ দিয়েছে হাইকোর্ট। সেখানে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না? তারপরেও বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Abhishek Banerjee

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করেন, “শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি এফআইআর হয়, তাহলে আদালত স্থগিতাদেশ দিয়েছে। আমার বিরুদ্ধে হলে সেটা হয় না। আইন সবার জন্য এক হওয়া উচিত। কিন্তু আমার জন্য নিয়ম আলাদা আর বিজেপি নেতাদের জন্য আলাদা।“

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হলে ফের আবেদনের সুযোগ! পদ্ধতি জানুন

মমতা তৃণমূলের সাংসদের আরও দাবি, বিজেপি নেতাদের বিরুদ্ধে আদালত কোনও ব্যবস্থা নেয় না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহণমন্ত্রী অর্জুন সিং থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ তুলে সরব হন তিনি।

অভিষেকের প্রশ্ন, তাঁকে শোকজ নোটিশ দেওয়া হলে জ্ঞানেশ কুমারকে কেন দেওয়া হবে না? পাশাপাশি তিনি বলেন, “অর্জুন সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ ছিল। তবে আদালত তাঁকে প্রোটেক্ট করেছে। আদানির মামলা কলকাতায় হলে একদিনে শুনানি হয়। আমি একজন সাংসদ হওয়া সত্ত্বেও আমার মামলা দেরিতে হয়।“

অভিষেক এদিন তাঁর বাড়িতে আক্রমণের প্রসঙ্গ টেনে বলেন, “আমার বাড়িতে আক্রমণ হল। আর আমার বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছে। আমি নাকি শ্লীলতাহানি করেছি!”

মমতা তৃণমূলের সাংসদ গর্জে উঠে বলেন, “আমি আগেও বলেছি, আবার বলছি, বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়।“ বিচারব্যবস্থার প্রতি আস্থা আছে বোঝাতে তাঁর মন্তব্য, “বাংলায় হেরেছি, কারণ সুপ্রিম কোর্টকে ভরসা করেছিলাম।“

অন্যদিকে আদালত অবমাননা নিয়ে মঙ্গলবারই অভিষেককে শোকজ নোটিশ দিয়েছে হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে। সেই প্রসঙ্গে তাঁর দাবি, তিনি কখনও বলেননি কোনও বিচারপতি বিজেপির। তবে বিচারপতিদের উপর বিজেপির চাপ রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন বলে জানান সাংসদ।