বাংলাহান্ট ডেস্ক : সব প্রাথমিক স্কুলে (Primary School) দেওয়া হয়নি জগদ্ধাত্রী পুজোর ছুটি। স্কুলের ছুটির তালিকা তৈরির সময় বিষয়টি মাথায় রাখার দাবি শিক্ষক সমিতির। বেশ কয়েক বছর ধরেই জগদ্ধাত্রী পুজোর নবমীতে কলকাতা সহ রাজ্যের সব প্রাথমিক স্কুলগুলিতে ছুটি থাকে। কিন্তু এবছর জগদ্ধাত্রী পুজোয় সার্বিক ভাবে প্রাথমিক স্কুলে ছুটি দেওয়া হয়নি বলেই দাবি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির।
বেশিরভাগ প্রাথমিক স্কুলে (Primary School) মেলেনি ছুটি
এ রাজ্যে বেশ ঘটা করেই হয় জগদ্ধাত্রী পুজো। হুগলির চন্দননগর, নদিয়ার কৃষ্ণনগর তো বটেই, বিভিন্ন জেলা এবং কলকাতাতেও ধুমধাম করে হয় জগদ্ধাত্রী পুজো। কিন্তু চলতি বছরে বেশিরভাগ জেলার ছাত্রছাত্রীরাই জগদ্ধাত্রী পুজোর ছুটি থেকে বঞ্চিত থাকল।

কী বলছে সমিতি: শিক্ষক সমিতির কলকাতা জেলার মুখ্য উপদেষ্টা ভীমসেন বিশওয়াল বলেন, এ বছরও জগদ্ধাত্রী পুজোতে ছুটি দেওয়া হোক স্কুলগুলিতে। আগামী বছরের স্কুলের ছুটির তালিকা তৈরির সময় এই সমস্ত বিষয় মাথায় রাখা উচিত।
আরও পড়ুন : হাতে ১৫ দিন সময়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের, শোকজ সাংসদ
ছুটি দেওয়ার দাবি: কলকাতা জেলা প্রাথমিক বিদ্যালয় (Primary School) সংসদের চেয়ারম্যান বলেন, ছুটির এই ক্যালেন্ডার আগের সরকারের আমলে তৈরি হয়েছে। খুব কম দিন হল তিনি দায়িত্ব নিয়েছেন। তাই সবটা না জেনে বলা তাঁর ঠিক হবে না।
আরও পড়ুন : KYC না করলেই কাটা যাবে বিদ্যুতের লাইন! এমন মেসেজ পেয়েছেন? সাবধান করছে ব্যাঙ্ক
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে জগদ্ধাত্রী পুজোর নবমীতে রাজ্যের সব প্রাথমিক স্কুলের পড়ুয়ারা ছুটি পেমে থাকে। কিন্তু এবছর তা হয়নি। আগামী বছর থেকে এই ছুটির বিষয়টি বিবেচনা করে তালিকা তৈরি করার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।












