বাংলা হান্ট ডেস্কঃ কাজের খোঁজে নিজের বাড়ি, নিজের পরিবার ছেড়ে ভিনরাজ্যে যেতে বাধ্য হন বহু মানুষ। এবার সেই পরিযায়ী শ্রমিকদের (Migranti Workers) ফের রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে সরকার (Government of West Bengal)। সরকারি তরফে তাঁদের মোবাইলে বিশেষ এসএমএস পাঠিয়ে বাংলায় ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে।
পরিযায়ী শ্রমিকদের ফের রাজ্যে ফেরার ডাক | (Government of West Bengal)
দফতর সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে রাজ্যের প্রায় ২২ লক্ষ নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের ফোনে বিশেষ বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে তাঁদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হচ্ছে।

পরিযায়ী শ্রমিকদের মোবাইলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পাঠানো মেসেজে বলা হচ্ছে, তাঁরা যেন ভিনরাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরে আসেন। এখানে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাঁদের কাজের ব্যবস্থা সরকার করে দেবে।
আরও পড়ুনঃ ৩ মাস ধরে খোঁজ নেই শর্মিষ্ঠার! ফেসবুক পোস্টে কাতর আর্তি মুকুল-পুত্র শুভ্রাংশুর
পাশাপাশি রাজ্যের তরফে পরামর্শ, এখনও যাদের জব কার্ড নেই, তাঁরা যেন দ্রুত জব কার্ড তৈরি করে নেন। কেন্দ্রীয় সরকারের ভিবি জি রাম জি প্রকল্পের অধীন বাংলাতেই প্রচুর কাজের সুযোগ রয়েছে বলে ওই মেসেজে জানানো হচ্ছে।
দফতর সূত্রে আরও খবর, প্রত্যেক ১৫ দিন অন্তর ভিনরাজ্যে কর্মরত বাংলায় লক্ষ লক্ষ শ্রমিকদের ফোনে এই মেসেজ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা যাতে নিজেদের রাজ্যে ফিরে এসে এখানে সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারেন, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পেটের দায়ে বা দু’টো টাকা বেশি পাওয়া যাবে এই ভেবে বাংলা ছেড়ে ভিনরাজ্যে কাজের জন্য যান বহু মানুষ। এবার তাঁদের বাংলার মাটিতে ফিরিয়ে আনতে উদ্যোগী সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবেই সরাসরি পরিযায়ী শ্রমিকদের মোবাইলে সচেতনতামূলক ও আহ্বানমূলক বার্তা পাঠানো হচ্ছে।












