শীতের কলকাতায় মেগা আয়োজন! ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announces Gita recitation by 10 lakhs voices

বাংলা হান্ট ডেস্কঃ শীতের কলকাতায় মেগা আয়োজন। বড়দিনের পর পর আগামী ২৯ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের (Gita Recitation) আয়োজন করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসের প্রধান মোহন ভাগবত ও রামদেব উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রামভদ্রাচার্যজি মহারাজের উদ্যোগে হনুমান চল্লিশা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই ডিসেম্বরের কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২৫ সালের ডিসেম্বর মাসে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবার তাঁর নিজের উদ্যোগ ও ব্যবস্থাপনায় দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হবে।

Suvendu Adhikari

২৯ ডিসেম্বর আয়োজিত হতে চলা এই অনুষ্ঠানের রূপরেখা সম্বন্ধে জানিয়ে শুভেন্দু বলেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলা ওই অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত ও রামদেব উপস্থিত থাকবেন। পাশাপাশি রামভদ্রাচার্যজি মহারাজকেও সংশ্লিষ্ট অনুষ্ঠানে হাজির হওয়ার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ আরও সহজে মন্দারমণি-তাজপুর! সাপুয়া থেকে নতুন সেতু তৈরিতে উদ্যোগী রাজ্য

এরপর সরাসরি রাজ্যের আগের সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, ৩৪ বছরের বাম আমলে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হত না। জয় শ্রী রাম, হরে কৃষ্ণ ও জয় বজরংবলি ধ্বনি তোলার ক্ষেত্রেও বাধা দেওয়া হত।

এরপর ১৫ বছরের তৃণমূল আমলের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, সেই সময়কালেও সনাতন ধর্ম ও ধর্মীয় আচার অনুষ্ঠানকে একাধিকবার আক্রমণ করা হয়েছে। সেই সূত্রে অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় কলকাতার পার্ক সার্কাসে ঘটা ঘটনা ও মহাকুম্ভকে বিধানসভার ভিতর ‘মৃত্যুকুম্ভ’ বলে কটাক্ষ করার প্রসঙ্গও টেনে আনেন।

এদিকে ২৫ ডিসেম্বরের আশেপাশে এমনিতেই রাজ্য জুড়ে ছুটির মরশুম চলে। কলকাতার পার্ক স্ট্রিট সহ নানা গির্জায় বড়দিন সহ নানা ধরণের অনুষ্ঠান চলে। সেই সময়েই ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের বিস্তারিত রূপরেখাও জানিয়ে দিলেন তিনি।