‘বাড়ি থেকে এই বেতন কমিশন হচ্ছে কি না সেটাই..,’ সপ্তম বেতন কমিশন নিয়ে ক্ষোভ সরকারি কর্মীদের

Published on:

Published on:

dearness allowance(371)

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের (7th pay commission)। ২০২৭ সালের শুরুতেই নয়া বেতন কমিশন লাগু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে রাজ্য (West Bengal Government)। তবে নতুন পে কমিশন নিয়ে চর্চার শেষ নেই। রাজ্য সরকারি কর্মীদের বেতন-সহ অন‌্যান‌্য সুযোগ-সুবিধার বিষয়ে বেতন কমিশনকে পরামর্শ দিতে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

নয়া পে কমিশন নিয়ে ক্ষোভ সরকারি কর্মীদের | 7th pay commission

ওয়েবসাইটে বেতন, ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে মতামত জমা দেওয়ার সময়সীমা সম্প্রতি বাড়িয়েছে কমিশন। নয়া বেতন কমিশন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া দিলেন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

7th Pay Commission

এক সাক্ষাৎকারে মলয়বাবু বলেন, “মেমোরেন্ডাম পেশ করার জন্য একটা পোরশন শেষ হয়ে যাওয়ার পর এটা অটোমেটিকই ১৫ দিন হোক, ৭ দিন হোক এটা দেওয়ার নিয়ম বিগত পে কমিশনেও ছিল। আমরা একটা মেমোরেন্ডাম পেশ করেছি, কিন্তু অনেক সময় সাপ্লিমেন্টরি মেমোরেন্ডাম পেশ করতে হয় সেটাই পেশ করার সুযোগ না থাকলে তো আমরা আমাদের সেই বক্তব্যটা পেশ করার সুযোগ পাব না। কারণ অনেক কিছু তো ঘটে যায়।”

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা ঢুকতেই ৫০০ টাকার দাবি! বিজেপি কর্মীর বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ

তার কথায়, “এই যে ৩০ অক্টোবর লাস্ট ডেট ছিল, নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পাওয়া-গন্ডা সম্পর্কিত অনেক ব্যাপার উঠে আসতে পারে। সেই বক্তব্যগুলোতো আমাদের জানাতে হবে তাহলে সেই সময়টা তো পে কমিশনকে দিতে হবে। এটা দিয়েছে, এমন কোনো কাজ করেনি পে কমিশন।”

মলয়বাবু বলেন, “পঞ্চম পে কমিশন গতবার বসেছিল, সেটার একটা অফিস হয়েছিল তন্তুজ ভবনে। ষষ্ঠ পে কমিশনের যে অফিস হয়েছিল সেটা হয়েছিল বিকাশ ভবনে, আমরা মেমোরেন্ডাম পেশ করেছি, আমরা সাপ্লিমেন্টরি মেমোরেন্ডামও পেশ করেছি। সেই সুযোগটা দিয়েছে। আমাদের সামনাসামনি শুনানি হয়েছে। আমরা চেয়ারম্যানকে বুঝিয়ে ব্যাপারগুলো বলতে পেরেছি। আর এখানে তো লিখিত বিশ্লেষণ করেছি।”

নয়া পে কমিশন নিয়ে ক্ষোভপ্রকাশ করে মলয়বাবু বলেন, “আজকে একজন এক্স আইএস হয়েছে কিন্তু আইএস আমাদের ব্যাপারগুলো কী জানবে। এখানে কর্মচারী সংগঠনের কোনো নেতাকে যদিও করত, শাসকদলের কোনো নেতাকেও যদিও করত, তাহলেও আমাদের আপত্তি ছিল না। কারণ আমাদের বক্তব্য গুলো তিনি ভালোমতো জানবেন।”

মলয়বাবু বলেন, “একটা ওয়েবসাইট করেছে, সেই ওয়েবসাইটে একবার জমা দিয়ে দিলে টোটালি বন্ড। আমাদের যে সাবমিট করেছি সেটা দেখতে পারব অন্য কারোটাই পারব না। হার্ড কপি দেওয়ার কোনো সুযোগ নেই এখানে। বাড়ি থেকে বেতন কমিশন হচ্ছে কি না সেটাই সন্দেহ করছি আমরা। যে যার বাড়িতে বসে আছে।”