বাংলাহান্ট ডেস্ক : ডিজিটাল প্রতারণা বাড়ছে হু হু করে। প্রতারকদের পাতা ফাঁদে পা দিলেই হারাতে হবে সর্বস্ব। বিদ্যুতের বিল (Electric Bill Fraud) বাকি থাকা নিয়েও এখন অনেকের ফোনেই মেসেজ আসছে। সেখানে বলা হচ্ছে, কেওয়াইসি আপডেট না করালে কানেকশন কেটে দেওয়া হবে। তাড়াহুড়োয় লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট ফাঁকা। এমন প্রতারণার বিষয়ে এবার গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
বকেয়া বিলের (Electric Bill Fraud) নামে আসছে প্রতারণা মেসেজ
বিদ্যুৎ, গ্যাস বা জলের বিলের নাম করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা চলছে বলে সতর্ক করেছে এসবিআই। ব্যাঙ্কের অ্যালার্ট অনুযায়ী, প্র প্রতারকরা প্রথমে নিজেদের বিদ্যুৎ দফতর বা পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। এরপর ফোন বা এসএমএস বা হোয়াটসঅ্যাপে জানায় যে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে বা কেওয়াইসি আপডেট করা হয়নি। দ্রুত বিল না দিলে বা কেওয়াইসি আপডেট না করানো হলে পরিষেবা বন্ধ হয়ে যাবে। এরপর নির্দিষ্ট নম্বরে ফোন করতে বলা হয় বা লিঙ্ক পাঠানো হয়।

কীভাবে হচ্ছে প্রতারণা: ওই লিঙ্কে (Electric Bill Fraud) ক্লিক করলেই ব্যক্তিগত ও ব্যাঙ্কের গোপন তথ্য হাতিয়ে নিতে পারবে প্রতারকরা। কোনও কোনও ক্ষেত্রে অচেনা অ্যাপ ডাউনলোড করতেও বলা হয়। ওই অ্যাপের মাধ্যমে মোবাইলের স্ক্রিনে কী চলছে তাও দেখতে পারে প্রতারকরা। তাই সতর্ক থাকা জরুরি।
আরও পড়ুন : জলসায় নতুন সিরিয়াল, প্রকাশ্যে সময়সূচী, কার কপাল পুড়ল?
কী সতর্কতা নেবেন: ব্যাঙ্কের তরফে সতর্ক করা হচ্ছে, অচেনা নম্বর থেকে আসা লিঙ্ক বা হোয়াটসঅ্যাপে পাঠানো সন্দেহজনক ফাইল খুলবেন না। ওটিপি, এটিএম পিন, সিভিভি বা ব্যাঙ্কের পাসওয়ার্ড কাউকে জানাবেন না। অপরিচিত ব্যক্তির কথায় কোনও অ্যাপ ডাউনলোড করবেন না।
আরও পড়ুন : জীবনের সবথেকে বড় ‘প্র্যাঙ্ক’, উদয়ের গাড়িতে কার্তিক রাখল ‘পরিণীতা’ টিম
বিদ্যুতের বিল বকেয়া রয়েছে কিনা তা জানতে সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থার সরকারি ওয়েবসাইট, অ্যাপ বা গ্রাহক পরিষেবা নম্বরে যোগাযোগ করুন। প্রতারণার শিকার হলে দেরি না করে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।












