আদ্রা ডিভিশনে আজ থেকে রবিবার পর্যন্ত রোলিং ব্লক, যাত্রীদের জন্য রেলের বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Indian Railways rolling block in Adra until Sunday for maintenance work

বাংলা হান্ট ডেস্ক: ছট পুজো উপলক্ষে বিভিন্ন ডিভিশন অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে যেখানে। সেখানে পুজোর মৌসুমে ট্রেন যোগাযোগ মসৃণ রাখতে বা রেল দপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অথচ আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য ফের এক সপ্তাহ ধরে আদ্রা ডিভিশনে যৌথ রেল ব্লকিং এর কাজ হতে চলেছে। যার ফলে যাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারে (Indian Railways)।

রক্ষণাবেক্ষণে রবিবার পর্যন্ত আদ্রায় রোলিং ব্লক (Indian Railways)

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ১৬ নভেম্বর থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত এই রেল ব্লকিং থাকছে (Indian Railways)। যার ফলে একাধিক মেমো ও এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে। পাশাপাশি আংশিক বাতিল ও ঘুর পথেও চলছে বেশ কয়েকটি ট্রেন।

রেল দপ্তরের সূত্রে জানা গিয়েছে,৬৮০৪৬/৬৮০৪৫ (আসানসোল – আদ্রা – আসানসোল) মেমু প্যাসেঞ্জার ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। একেই ভাবে, ৬৮০৯০/৬৮০৮৯ (আদ্রা – মেদিনীপুর – আদ্রা )মেমু প্যাসেঞ্জার ১৭, ২০ ও ২২ নভেম্বর বাতিল করা হয়েছে। এবং ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা – ভাগা – আদ্রা) মেমু প্যাসেঞ্জার ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে।

Indian Railways rolling block in Adra until Sunday for maintenance work

আরও পড়ুন: আলোর রোশনাইয়ে ফুটে উঠছে সরকারি উদ্যোগের ছবি, সুসজ্জিত আলোয় প্রচার করা হচ্ছে একাধিক জনমুখী প্রকল্প

এছাড়াও বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংযুক্ত করা হয়েছে। যার মধ্যে ৬৮০৫৩/৬৮০৫৪ (আদ্রা – বরাভূম- আদ্রা) মেমু প্যাসেঞ্জার ১৮ ও ২১ নভেম্বর পুরুলিয়া পর্যন্ত চলবে। ওইদিনগুলিতে পুরুলিয়া – বরাভূম অংশে পরিষেবা বাতিল থাকবে। পাশাপাশি ৬৮০৫৬/৬৮০৬০ (টাটা – আসানসোল – বরাভূম) মেমু প্যাসেঞ্জার ১৭, ২০ ও ২২ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। ওই তিনদিন আদ্রা – আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে।

৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল – পুরুলিয়া- আসানসোল) মেমু প্যাসেঞ্জার ১৬, ১৭, ১৮, ১৯, ২১ ও ২২ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। ওইদিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা – পুরুলিয়া অংশে বাতিল থাকবে। অপরদিকে দুটি ট্রেন দেরিতে চালানো হবে। যার মধ্যে রয়েছে,১৮০৩৬ (হাটিয়া – খড়গপুর) এক্সপ্রেস ১৬, ১৭, ১৮, ২০, ২১ ও ২২ নভেম্বর হাটিয়া থেকে নির্ধারিত সময়ের ৯০ মিনিট দেরিতে ছাড়বে। এবং ১৮০৩৫ (খড়গপুর – হাটিয়া) এক্সপ্রেস ১৬ ও ১৮ নভেম্বর খড়গপুর থেকে ৬০ মিনিট দেরিতে ছাড়বে (Indian Railways)।