বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহে দু তিনটি দিন অনেক বাড়িতেই হয় নিরামিষ রান্নাবান্না (Recipe)। কিন্তু নিরামিষ মানেই কী সবজি রাঁধা যায় তা নিয়ে পড়তে হয় চিন্তায়। পেঁয়াজ রসুন ছাড়া রান্নাও কিন্তু হতে পারে সুস্বাদু। এমনই এক সহজ নিরামিষ রান্নার রেসিপি রইল এই প্রতিবেদনে।
ছানা দিয়ে এভাবে রাঁধুন কালিয়া (Recipe)
পনির নয়, এবার ছানা দিয়ে রাঁধতে পারেন এক সুস্বাদু নিরামিষ পদ। মাছ মাংসের কালিয়া ছেড়ে এবার রাঁধুন নিরামিষ ছানার কালিয়া। রইল রেসিপি-

ছানার কালিয়ার উপকরণ:
ছানা
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
হলুদ গুঁড়ো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
গোটা জিরে
কাঁচালঙ্কা বাটা
আদা বাটা
কাজু
কিশমিশ
ঘি
সাদা তেল
আরও পড়ুন : ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে, এবার এই দুই তারকাকে দলে ফেরাবেন গৌতম গম্ভীর!
ছানার কালিয়ার প্রণালী: ছানার সঙ্গে সামান্য বেসন, ময়দা, নুন দিয়ে মেখে বড়া ভেজে নিন। এবার একটি প্যানে তেল গরম করে কাজু কিশমিশ হালকা ভেজে তুলে নিন (Recipe)। ওই প্যানেই এবার তেল ও ঘি গরম করে গোটা জিরে ফোরন দিন। এবার দিয়ে দিন আদা ও কাঁচালঙ্কা বাটা।
আরও পড়ুন : না পুড়িয়েও হবে বেগুন ভর্তা, এভাবে রাঁধলেই আঙুল চাটবেন
নাড়াচাড়া করে দিয়ে দিন হলুদ গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিন। আগে থেকে তৈরি করা ছানার ভাজা বড়াগুলি দিয়ে দিন। এবার গরম মশলা গুঁড়ো, ভাজা কাজু কিশমিশ দিয়ে মিশিয়ে নিলেই তৈরি ছানার কালিয়া।












