ICC চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত জয় শাহ! এবার তাকে নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত সোমবার অর্থাৎ ১৬ ই নভেম্বর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন অমিত শাহ পুত্র জয় শাহ (Jay Shah)। আর এর পরেই তাকে অভিনন্দন জানিয়েছেন বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) সহ-মালিক শাহরুখ খান (Shah Rukh Khan), কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার এবং ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। পরের দুজনের বিষয়টি স্বাভাবিক হলেও বলিউড তারকার শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়ে জল্পনা বাড়ছে।

আপাতত আরও বেশ কিছুটা সময় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর কর্মকর্তা হিসেবে নিজের জায়গা ধরে রাখছেন জয় শাহ। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই প্রসঙ্গে জানিয়েছে যে, ভারতীয় এই ক্রিকেট কর্মকর্তার সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত করেছে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন প্রক্রিয়ার বিষয়টিও তিনি তদারকি করবেন।

আইসিসি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, “এই সিদ্ধান্ত জয় শাহের নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন। এটি এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ধারাবাহিকতা বজায় রাখবে, যখন বিশ্বব্যাপী ক্রিকেটের সম্প্রসারণ, ক্রিকেট অনুরাগীদের সংখ্যা বৃদ্ধি এবং সর্বোপরি বাণিজ্যিক উন্নয়ন এই বিষয়গুলো খেলার কৌশলগত রোডম্যাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে।”

আরও পড়ুন: ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে, এবার এই দুই তারকাকে দলে ফেরাবেন গৌতম গম্ভীর!

আর তার পরেই জয় শাহকে শুভেচ্ছা জানাতে গিয়ে এসআরকে লেখেন, “আইসিসির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনরায় নিযুক্ত হওয়ার জন্য জয় শাহ ভাইকে অনেক অভিনন্দন! বিশ্ব ক্রিকেট পরিচালনা এবং আমাদের প্রিয় এই খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়। অনেক অনেক আলিঙ্গন এবং আপনার পরবর্তী উদ্যোগগুলোর জন্য শুভকামনা রইলো।

আরও পড়ুন: বিদেশের মাটিতে চূড়ান্ত ফ্লপ রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং! বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের

ফের একবার এই সম্মানীয় পদে বজায় থাকার পর জয় শাহ নিজে বলেছেন “ক্রিকেট এখন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর পর্যায়ে প্রবেশ করছে।আমাদের খেলাটিকে নতুন দর্শকদের সামনে তুলে ধরার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও ভক্তদের অনুপ্রাণিত করার এক অসাধারণ সুযোগ রয়েছে। আমরা সেই কাজটি সফলভাবে সম্পন্ন করার একনিষ্ঠ চেষ্টা করবো।”