বাংলা হান্ট ডেস্ক: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন (Annapurna Yojana)? এমনকি টাকা না পাওয়ার অভিযোগও জানিয়েছেন তবুও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি ৩০০০ টাকা। শুধুমাত্র অভিযোগ জানিয়ে বসে থাকলে হবে না এই ক্ষেত্রে। অভিযোগে ঠিক কি সমস্যা হচ্ছে ও আবেদনের বর্তমান অবস্থা কি এবং কেনই বা টাকা পাওয়া উচিত সেই বিষয়গুলি স্পষ্ট করে জানানো জরুরী।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে গেলে কী করবেন (Annapurna Yojana)
পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) যোগ্য মহিলাদের মাসে ৩০০০ করে টাকা দেওয়ার কথা বলেছেন রাজ্য সরকার। সরাসরি উপভোক্তাদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে এই টাকা পাঠানো হয়। কিন্তু বিভিন্ন কারণে অনেকের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছতে দেরি হচ্ছে। কারণ, আবেদনের যাচাইয়ের পর্যায়ে আটকে রয়েছে আবার কারও ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার সংযোগের সমস্যা দেখা দিচ্ছে। আর এই পরিস্থিতিতে প্রথমেই নিজের আবেদনের স্ট্যাটাস যাচাই করে নেওয়া প্রয়োজন।
পাশাপাশি পেন্ডিং বা আন্ডার প্রসেস দেখালে প্রশাসনের তরফে যাচাই এখনো সম্পূর্ণ হয়নি। পাশাপাশি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভেলিড দেখালে ব্যাঙ্কের তথ্য ও আধার সংযোগের সমস্যা থাকতে পারে। রিজেক্টের দা খেলে আবেদনের খারিজ হওয়ার কারণ যিনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা উচিত।

আরও পড়ুন: আলোর রোশনাইয়ে ফুটে উঠছে সরকারি উদ্যোগের ছবি, সুসজ্জিত আলোয় প্রচার করা হচ্ছে একাধিক জনমুখী প্রকল্প
এর পাশাপাশি অভিযোগ জানানোর সময় শুধুমাত্র আমার টাকা আসেনি বলে লিখলে এই সমস্যার পূর্ণ বিবরণ প্রশাসনের কাছে পৌঁছানো কঠিন হতে পারে। তাই এর পরিবর্তে নিজের আবেদন নম্বর, আবেদনের বর্তমান স্ট্যাটাস ও টাকা না পাওয়ার বিষয়টি স্পষ্ট করে লিখুন।
অভিযোগের ক্ষেত্রে এভাবে লিখতে পারেন,”আমি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের একজন যোগ্য আবেদনকারী। আমার আবেদন জমা নেওয়া হয়েছে এবং আবেদনের বর্তমান স্ট্যাটাস (এখানে নিজের স্ট্যাটাস লিখুন)। কিন্তু এখনও পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকার আর্থিক সহায়তা জমা পড়েনি।”
পাশাপাশি আধার কার্ড, ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করার পরেও সমস্যার সমাধান হয়নি। অনুগ্রহ করে আমার আবেদনের বর্তমান অবস্থা ও ডিবিডি পেমেন্ট সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক বলেও লিখে পাঠাতে পারেন।
তারই সঙ্গে অভিযোগ জানানোর সময়, নিজের নাম, আবেদনের নম্বর ও উপভোক্তা পরিচিত নম্বর ও যোগাযোগের তথ্য সঠিকভাবে উল্লেখ করুন। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি পরিষেবা চালু রয়েছে কি না, আধার ও ব্যাঙ্কের নথিতে নামের বানান এক কি না, সেটাও পরীক্ষা করে নিন। প্রয়োজনে ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন (Annapurna Yojana)।












