আরও ৫% DA বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী, বকেয়ার টাকা জমা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে

Published on:

Published on:

dearness allowance(370)

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য ফের সুখবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বড়সড় ঘোষণা করা হয়েছে সম্প্রতি। রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে সুখবর দিয়েছেন সকলকে।

ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত আরও এক রাজ্যের | Dearness Allowance

ঘটনাস্থল হিমাচল প্রদেশ। সে রাজ্যের সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে দিওয়ালির আগেই। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কর্মচারীদের ৫% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। এর মধ্যে চলতি বছরের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা এবং গত বছরের ১ শতাংশ বকেয়া।

WB Dearness Allowance Arrears Row 9 Key Issues Raised In CAG Meeting

সেই সময় মুখ্যমন্ত্রী জানান, বকেয়ার টাকা ১ নভেম্বর কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। তিনি এদিন বলেন, চতুর্থ শ্রেণীর এই কর্মচারীরা ডিএ সুবিধার পাশাপাশি অতিরিক্ত ১০,০০০ টাকা পাবেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে ২,৭৫,০০০ রাজ্য কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: হাতে ১৫ দিন সময়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের, শোকজ সাংসদ

এক লাফে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে হিমাচল প্রদেশের সরকারি কর্মীদের। এদিকে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে বাংলার রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। ২০% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

যদিও সাম্প্রতিক ডিএ বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নন বাংলার সরকারি কর্মীরা। দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। যদিও সরকার তাদের দাবিতে মান্যতা দেয়নি। সরকারও ধীরে ধীরে কেন্দ্রের সঙ্গে তাদের ব্যবধান ঘুচিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।