ট্রেনের টিকিট কাটার পদ্ধতিতে বড় বদল! ২২০০ ট্রেন নিয়ে কী করল রেল?

Published on:

Published on:

Indian Railways Upgrades PRS for 2200 Trains

বাংলা হান্ট ডেস্কঃ ট্রেনের টিকিট কাটতে গিয়ে অনেক সময় নানা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। সেই সমস্যা কমাতেই এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)। টিকিট বুকিংয়ের পুরনো ব্যবস্থা বদলে আরও উন্নত করা হচ্ছে। ইতিমধ্যেই ২২০০-র বেশি ট্রেনকে নতুন PRS ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর ফলে যাত্রীদের টিকিট কাটার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা হতে পারে।

Indian Railways : ২২০০-র বেশি ট্রেনে নতুন ব্যবস্থা, কী সুবিধা পাবেন যাত্রীরা?

ভারতীয় রেলের (Indian Railways) টিকিট বুকিং ব্যবস্থা প্রায় ৪০ বছরের পুরনো। এবার সেই ব্যবস্থাতেই বদল আনা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, রেলের এক আধিকারিক জানিয়েছেন, ২০২৬ সালের ৩০ অক্টোবরের মধ্যে ২২০০-র বেশি ট্রেনকে নতুন PRS ব্যবস্থায় যুক্ত করা হয়েছে।

These express trains will no longer depart from howrah station

PRS কী?

PRS হল রেলের টিকিট বুকিংয়ের একটি কম্পিউটার ব্যবস্থা। এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটা, টিকিট বাতিল এবং প্রয়োজন হলে টিকিট পরিবর্তন করা যায়। এছাড়াও ওয়েটিং লিস্ট, RAC এবং রিজার্ভেশন চার্টের কাজও এই ব্যবস্থার মাধ্যমে হয়। যাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার কাজও করা হয় এখান থেকে।

আরও পড়ুনঃ ২০২৭ সালেই কি বাড়বে বেতন? অষ্টম পে কমিশনের রিপোর্ট নিয়ে বড় আপডেট

নতুন ব্যবস্থায় বেশি সংখ্যক ট্রেনকে একই জায়গায় আনা হচ্ছে। ফলে কোন ট্রেনে সিট খালি রয়েছে, তা জানা আরও সহজ হবে। টিকিট বুকিং এবং বাতিল করার কাজেও সুবিধা হবে। পাশাপাশি পুরনো প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি ব্যবহার করায় গোটা ব্যবস্থাটি আরও ভালোভাবে চালানো যাবে।

তবে এই খবর শুনে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি এবার সহজেই কনফার্ম টিকিট পাওয়া যাবে? বিষয়টি তেমন নয়। ২২০০-র বেশি ট্রেনকে নতুন PRS-এ আনার অর্থ ট্রেনের আসন সংখ্যা বাড়ানো নয়। টিকিট কনফার্ম হবে কি না, তা নির্ভর করবে সিট খালি থাকা, যাত্রীদের চাহিদা এবং কোন কোটায় টিকিট কাটা হচ্ছে তার উপর।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে প্রথম PRS ব্যবস্থা চালু করেছিল ভারতীয় রেল (Indian Railways)। এরপর গত চার দশকে এই ব্যবস্থায় বেশ কয়েকবার পরিবর্তন আনা হয়েছে। ২০০২ সালে শুরু হয় অনলাইনে ট্রেনের টিকিট কাটার পরিষেবা। বর্তমানে দেশের মোট টিকিটের চাহিদার প্রায় ৮৯ শতাংশই অনলাইনে মেটানো হয়।

এদিকে, সম্প্রতি IRCTC-ও তাদের টিকিট বুকিং ব্যবস্থা আরও ভালো করার উদ্যোগ নিয়েছে। ব্যস্ত সময়ে ওয়েবসাইট স্লো হয়ে যাওয়ার সমস্যা কমানো এবং যাত্রীদের টিকিট কাটার অভিজ্ঞতা আরও ভালো করতেই এই পরিবর্তন করা হচ্ছে (Indian Railways)।