অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হলে ফের আবেদনের সুযোগ! পদ্ধতি জানুন

Published on:

Published on:

Annapurna Yojana re-application process explained

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) উপভোক্তা তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া ভেরিফিকেশন হয়। আবেদনের পর নথিপত্র সহ যাবতীয় তথ্য ভালোভাবে খতিয়ে দেখার পর তা গৃহীত অথবা বাতিল করা হয়। তবে কোনও মহিলার অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়েছে মানেই তিনি আর আবেদনের সুযোগ পাবেন না এমনটা নয়। এই প্রকল্পের (Government Scheme) আবেদন বাতিল হওয়ার পরেও সংশ্লিষ্ট মহিলার কাছে পুনরায় আবেদনের পূর্ণ সুযোগ থাকে।

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হলে কী করণীয়? | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার আবেদন বিভিন্ন কারণে বাতিল হতে পারে। তথ্য বা নথিগত সমস্যা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় না থাকা বা বাসস্থান পরিবর্তনের সমস্যার কারণেও অনেকসময় এমনটা হয়। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট আবেদনকারীকে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়।

annapurna yojana(123)

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হলে প্রথমেই স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করা উচিত। সেখান থেকে আবেদন বাতিলের কারণ জানা যেতে পারে। নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও কোনও ভুল বা ভুল তথ্যের কারণে এমনটা হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট দফতরে ক্লেম অ্যান্ড অবজেকশন ফর্ম জমা দেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ জোকা থেকে সাগর অবধি ডিএইচ রোড চার লেনে সম্প্রসারণ! গড়কড়ির কাছে প্রস্তাব চার বিধায়কের

এছাড়া অনেকসময় প্রশাসনের তরফে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। কোনও আবেদনকারী চাইলে সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। ওই শিবির থেকেও আবেদন বাতিলের কারণ জানা যেতে পারে।

জানা গিয়েছে, যেসব মহিলার অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়েছে, তাঁদের সামনে ফের সুযোগ আসতে চলেছে। আগামী ডিসেম্বর মাসে বিশেষ শিবিরের আয়োজন হতে পারে। সেখানে নথিপত্র সংশোধন করে নতুন করে আবেদনের সুযোগ পাওয়া যেতে পারে। ফলে একবার আবেদন বাতিল হয়েছে মানেই চিরতরে সুযোগ চলে গিয়েছে এমনটা নয়।

অন্যদিকে অন্নপূর্ণা যোজনার নভেম্বরের কিস্তি দীপাবলির আগেই দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে ডিসেম্বরের কিস্তির অপেক্ষা করছেন উপভোক্তারা। আগামী মাসে কত তারিখে টাকা পাঠানো হয় সেটাই দেখার।