বাংলাহান্ট ডেস্ক : রেলের সিট বুকিংয়ে আসতে পারে বড় বদল। RAC টিকিট (RAC Ticket) বুকিংয়ের নিয়মে এবার বড় পরিবর্তন আনার কথা ভাবছে ভারতীয় রেল। জানা যাচ্ছে, RAC এর ভাড়া এবং বার্থ শেয়ারিং সংক্রান্ত নিয়মগুলি পর্যালোচনা করছেন রেলের আধিকারিকরা। শেষমেষ কি তুলেই দেওয়া হবে RAC ব্যবস্থা?
RAC (RAC Ticket) ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা রেলের
রেলের বর্তমান নিয়ম অনুযায়ী, ওয়েটিং লিস্টে নাম থাকা যাত্রীরা উঠতে পারেন না ট্রেনে। কিন্তু RAC টিকিট থাকা যাত্রীরা উঠতে পারেন ট্রেনে। দুজন RAC টিকিটের যাত্রীকে একটি বার্থ ভাগ করে নিতে হয়। অথচ সম্পূর্ণ বার্থ না পেলেও ভাড়া কিন্তু পুরোই দিতে হয় যাত্রীদের।

কেন বদলের সম্ভাবনা: রেল সূত্রে খবর, RAC ব্যবস্থা নিয়ে রেলের মধ্যেই রয়েছে ভিন্নমত। কিছু আধিকারিকের মতে, যাত্রীর থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়া হলে যদি তাকে আলাদা বার্থ দেওয়া না হয়, তবে তা ন্যায্য নয়। অপরিচিত যাত্রীর সঙ্গে বার্থ ভাগ করে নেওয়া, বিশেষ করে রাতে যথেষ্ট সমস্যার কারণ হতে পারে।
আরও পড়ুন : রাজ্যের পর্যটনে নতুন দিগন্তের সূচনা! অত্যাধুনিক পোর্টালের উদ্বোধন পর্যটনমন্ত্রীর, কী কী পরিষেবা মিলবে?
RAC ব্যবস্থা নিয়ে রিপোর্ট: উপরন্তু বার্থ যদি খালি না থাকে, তবে RAC (RAC Ticket) যাত্রীদের জায়গা করে দেওয়ার দায়িত্ব পড়ে টিটিইদের উপরে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদে একটি রিপোর্ট পেশ হয়। সেখানে সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটি আরএসি সিটের যাত্রীদের থেকে পুরো ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে।
আরও পড়ুন : জগদ্ধাত্রী পুজোয় নেই ছুটি, প্রাথমিক স্কুলের ছুটির তালিকা বদলের দাবি
সেখানে বলা হয়, ফাইনাল রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার পরেও যদি কোনও যাত্রী RAC ক্যাটেগরিতে থেকে যান, যেখানে তার থেকে টিকিটের পুরো ভাড়া নিয়েও একটি সম্পূর্ণ বার্থ দেওয়া না হয়, তাহলে তা পুনর্বিবেচনা করা উচিত। সুপারিশ করা হয়েছে, RAC সিটে যেহেতু দুই যাত্রী পুরো বার্থের সুবিধা পান না, তাই তাদের আংশিক ভাড়া ফেরত দেওয়া হোক। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রেল।












