মাসে ১৫ হাজার টাকা বিশেষ ভাতা! বাড়িভাড়া থেকে শিক্ষা ঋণ, কী কী সুবিধা পাবেন IPS-রা?

Published on:

Published on:

New Benefits for IPS Officers in West Bengal Government

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের IPS আধিকারিকদের জন্য একাধিক নতুন সুবিধার কথা ঘোষণা করল নবান্ন (West Bengal Government)। মাসিক বিশেষ ভাতা থেকে শুরু করে বাড়িভাড়ার টাকা, সন্তানদের পড়াশোনার জন্য ঋণ-সহ একাধিক সুবিধা পাবেন তাঁরা। এমনকী অবসরপ্রাপ্ত DGP পদমর্যাদার আধিকারিকদের জন্যও নতুন সুবিধার কথা জানানো হয়েছে। IPS অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবিদাওয়া খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

West Bengal Government : কী কী সুবিধা পাবেন IPS আধিকারিকরা?

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, কলকাতায় কর্মরত IG পদমর্যাদার নীচের IPS আধিকারিকরা প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বিশেষ ভাতা পাবেন। পরে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ৩০ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে।

Suvendu Adhikari Shares Good News West Bengal Getting PM SVANidhi Samman Awards 2026

যাঁরা সরকারি বাড়ি পাননি এবং আলাদা করে HRA বা বাড়িভাড়া ভাতাও নেন না, তাঁরাও নতুন সুবিধা পাবেন। বাড়িভাড়া বাবদ প্রতি মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। প্রতি তিন বছর অন্তর এই টাকার পরিমাণ ২০ শতাংশ করে বাড়বে।

আরও পড়ুনঃ সরকারি চাকরির ফর্ম ফিলআপে আর লাগবে না টাকা! বড় ঘোষণা শুভেন্দুর

সন্তানদের পড়াশোনার জন্য ৫০ লক্ষ টাকা ঋণ

IPS আধিকারিকদের সন্তানদের পড়াশোনার খরচের জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। দেশের পাশাপাশি বিদেশে পড়াশোনা এবং বোর্ডিং স্কুলের খরচও এই ঋণের মধ্যে থাকবে। এছাড়াও বিদেশ ভ্রমণের জন্য আর্থিক সুবিধা পাবেন আধিকারিকরা। অফিসের কাজের জন্য একজন সহায়ক বা Assistant রাখার খরচও সরকার ফেরত দেবে।

অবসরপ্রাপ্ত DGP-রাও পাবেন সুবিধা

শুধু কর্মরত আধিকারিক নন, অবসরপ্রাপ্ত DGP-দের জন্যও বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। অবসরের পর তাঁরা দু’জন করে অ্যাটেনডেন্ট রাখতে পারবেন। ওই দুই কর্মীর বেতন দেবে রাজ্য সরকার। শ্রম দফতরের ঠিক করে দেওয়া বেতন অনুযায়ী এই টাকা দেওয়া হবে।

প্রশাসনিক মহলের মতে, IPS আধিকারিকদের কাজের উৎসাহ ও মনোবল বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের (West Bengal Government) নতুন নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর করা হচ্ছে।