মমতার বাড়িতে দমকল বাহিনী, ধরানো হল নোটিশ

Updated on:

Updated on:

New Delhi Police Sends notice to Mamata Banerjee in 13 years old case

বাংলাহান্ট ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিষয়ে নোটিশ ধরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে দমকল বাহিনী। ওটাই যেহেতু এখন কালীঘাট তৃণমূলের দলীয় কার্যালয়, তাই ওখানেই নোটিশ সার্ভ করা হয়েছে বলে খবর। নোটিশ গ্রহণ করেছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়।

মমতার (Mamata Banerjee) বাড়িতে কী বিষয়ে নোটিশ

অভিযোগ, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে পুরসভার আধিকারিকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন অভিষেকের অনুগামীরা। এরপরেই হঠাৎ দমকল বাহিনী হানা দেয় ওই অফিসে। ভবনের সব কটি তলা পরিদর্শন করে ভবনের মালিককে একটি নোটিশ পাঠায় দমকল বিভাগ।

Fire department in mamata banerjee house to serve notice

অফিস খালি করার নির্দেশ: জানা যাচ্ছে, ওই ভবনের যে তলায় অভিষেকের অফিস রয়েছে, সেখানকার অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে অফিস খালি করতে হবে। এরপরেই ভবনের মালিকপক্ষের তরফে অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : পুরো সিট না পেলেই টাকা ফেরত? RAC ব্যবস্থায় বড় বদলের সম্ভাবনা

হাইকোর্টের দ্বারস্থ মমতার তৃণমূল: পালটা দমকলের নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল (Mamata Banerjee)। বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলার শুনানিতে আদালত জানায়, দমকল যদি ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতর আবারও পরিদর্শনে যেতে চায়, তবে আগে থেকে নোটিশ দিতে হবে। নোটিশে জানাতে হবে আবার কবে ওই অফিস পরিদর্শনে যাবে দমকল। সুরক্ষার জন্য অফিসে কী কী প্রয়োজন তা কালীঘাট তৃণমূলকে জানাতে হবে।

আরও পড়ুন : ৪ জন পেসার খেলানোর পরিকল্পনা! NZ-এর বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হবে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন?

আদালত আরও বলে, ওই নির্দেশিকা মেনে সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি করতে হবে তৃণমূলকে। আর তা না করলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে দমকল বিভাগ। আদালতের নির্দেশ মতোই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দমকল।