‘এই মুখ্যমন্ত্রী…’, আরজি কর কাণ্ডের বিচার নিয়ে বড় মন্তব্য বিজেপি বিধায়ক রত্নার

Published on:

Published on:

BJP MLA Ratna Debnath makes significant remark about justice in RG Kar case

বাংলা হান্ট ডেস্ক : আরজি করের ঘটনার ক্ষত এখনও তাজা। কর্মস্থলে মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে ন্যায়বিচারের দাবিতে সরব রয়েছেন তাঁর মা রত্না দেবনাথ (Ratna Debnath)। এবার রাজ্যের সাম্প্রতিক এনকাউন্টার নিয়ে মুখ খুলে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার পক্ষে দাঁড়ালেন পানিহাটির বিজেপি বিধায়ক। তাঁর মতে, নারীদের উপর অত্যাচার চালানো ব্যক্তিদের প্রতি কোনওরকম নমনীয়তা দেখানোর অবকাশ নেই।

কী বলেছেন রত্না দেবনাথ (Ratna Debnath)?

রাজ্যের সাম্প্রতিক কয়েকটি এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করেই মূলত তাঁর এই মন্তব্য। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া কয়েকজন অভিযুক্ত পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। সেই ঘটনায় অভিযুক্তদের মৃত্যুর পর এনকাউন্টার নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এই প্রসঙ্গে রত্না দেবনাথের বক্তব্য, নারীদের অসম্মান করে যারা অপরাধ করে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হওয়া প্রয়োজন। তিনি বলেন, “এই ধরনের অপরাধীরা, যারা মেয়েদের সম্মান দিতে জানে না, তাদের বেঁচে থাকার অধিকার নেই।”

BJP MLA Ratna Debnath makes significant remark about justice in RG Kar case

নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলে সম্প্রতি একাধিকবার প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই কঠোর মনোভাবকে ইতিবাচক হিসেবেই দেখছেন রত্না দেবনাথ। তবে মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়েও নিজের মেয়ের দীর্ঘদিনের বিচার পাওয়ার লড়াইয়ের প্রসঙ্গ এড়িয়ে যাননি তিনি।

আরও পড়ুন : গয়না কেনার সুযোগ! এক ধাক্কায় কমল সোনার দাম, আজকের রেট জানুন

আরজি করের ঘটনায় মেয়েকে হারানোর পর থেকে বিচারের অপেক্ষায় রয়েছেন রত্না দেবনাথ। তিনি বলেন, “আমার মেয়ে কর্মস্থলে খুন হয়েছিল। সেই সময়ে যদি এই মুখ্যমন্ত্রী থাকতেন, তা হলে এত দিনে বিচার পেয়ে যেতাম।” একইসঙ্গে তাঁর অভিযোগ, এই মামলায় এখনও বেশ কয়েকজন অভিযুক্ত পুলিশের নাগালের বাইরে রয়েছেন। ফলে ঘটনার পূর্ণাঙ্গ বিচার নিয়ে তাঁর অসন্তোষ এখনও কাটেনি।

শুধু অপরাধীদের শাস্তির প্রসঙ্গ নয়, সমাজে মেয়েদের অবস্থান নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন বিজেপি বিধায়ক। স্বামী বিবেকানন্দের আদর্শের কথাও স্মরণ করিয়ে রত্না দেবনাথ বলেন, “স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, যে জাতি মেয়েদের সম্মান দিতে জানে না, সেই জাতি কোনও দিন উন্নতির শিখরে পৌঁছতে পারে না।”