‘রোপা মেনে যারা যারা DA পায় তারা সবাই বকেয়া..,’ গ্রান্ট-ইন-এইড কর্মীদের জন্য বড় বার্তা

Published on:

Published on:

dearness allowance(373)

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের মধ্যে চৰ্চা তুঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম নির্দেশ মতো ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হলেও পুরোপুরি বঞ্চিত গ্রান্ট ইন এইড কর্মীরা। বকেয়া ডিএ (DA Hike) এখনও অধরা তাদের কাছে। যত দিন গড়াচ্ছে, হতাশা বাড়ছে এই কর্মচারীদের মধ্যে। কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই গ্রান্ট-ইন-এইড কর্মীদের ডিএ নিয়ে এক ভিডিও বার্তায় নিজের মতামত রেখেছেন সম্প্রতি।

গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া ইস্যুতে জট অব্যাহত | Dearness Allowance

এক সংবাদমাধ্যমকে দেওয়া মলয়বাবু এই বিষয়ে বলেন, “এই যে গ্রান্ট ইন এইড-রা এত উদ্বিগ্নতার মধ্যে আছে, কিন্তু পঞ্চম বেতন কমিশনে এই যে ১২৫ টোটালি যে ডিএ টা আমরা পেয়েছি যেটা নিয়ে আমাদের মামলা। আমরা দেরি করে হলেও ১২৫ পেয়েছি। সেখানে তো এই গ্রান্ট ইন এইড কথাটাই উঠে আসেনি কোনোদিনও। গ্রান্ট ইন এইড কথাটা উঠেই আসেনি। কারণ এই যে ডিএ-টা খোদ রাজ্য সরকারি কর্মচারীদের যেভাবে দেওয়া হত, ঠিক অনুরূপ শিক্ষক-অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, লাইব্রেরি, প্রফেসর সব এক।”

dearness allowance(315)

তিনি বলেন, “স্বাভাবিকভাবেই ক্লাসিফিকেশন তো হয়নি। আমরা সেটা মামলাতে বারবার কেন বলেছি। আমরা বারবার বলেছি এই কারণে যে রোপা মেনে যাদের ডিএ হয়, অন্যান্য ভাতা হয় তারাই ডিএ-র বকেয়ার সুবিধাটা পাবে। এটা বলার মধ্যে কী কোনো অন্যায় আছে? তারা বলছে, আপনারা গ্রান্ট ইন এইড নিয়ে কথা বলেন নি কেন।”

আরও পড়ুন: কলকাতায় পার্কিং নিয়ে বড়সড় বদলের ইঙ্গিত! মুম্বইয়ের কোন মডেল অনুসরণের পরামর্শ হাই কোর্টের?

এরপরই মলয় মুখোপাধ্যায় বলেন, “যারা গ্রান্ট ইন এইড কর্মচারী তারা নিজেরাও অনেকে জানে না যে তারা গ্রান্ট ইন এইড কর্মচারী।” বকেয়া ইস্যুতে এই কর্মীদের পাশে দাঁড়িয়ে মলয়বাবুর বক্তব্য, “আমরা বলেছি রোপা মেনে যারা যারা ডিএ পায় তারা সবাই বকেয়া পাবে। আমরা তো পঞ্চম পে কমিশনের মামলা করেছি, ষষ্ঠ পে কমিশনের তো করিনি। পঞ্চম পে কমিশনে আমাদের ডিএ হত, ওদেরও ডিএ হত।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়ার ৪২ হাজার কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই রাজ্য সরকার ৮ হাজার কোটি টাকা পেমেন্ট করেছে বলে খবর। কিন্তু এখনও পর্যন্ত বাকি অংশের কর্মচারীরা, বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচার, সেকেন্ডারি স্কুলের টিচার, হাই সেকেন্ডারি স্কুলের টিচার তারা কেও একটি টাকাও পায়নি বলে অভিযোগ। ডিসেম্বর মাসে মনিটরিং কমিটির বৈঠক রয়েছে। সেখানে এই ইস্যুতে জট খুলবে কিনা সেটার দেখার। বর্তমানে সকল গ্রান্ট ইন এইড কর্মীরা সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত এই মনিটরিং কমিটির পরবর্তী বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন।