বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে এখন আর পেনশন অফিসে অথবা ব্যাঙ্কে গিয়ে জীবনপত্র প্রমাণ দেওয়া বাধ্যতামূলক নেই (Life Certificate)। ঘরে বসেই আপনি নিমেষে নিজের বার্ষিক জীবন প্রমাণপত্র বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। তবে মনে রাখবেন এই বছর জীবন প্রমাণপত্র জমা দেওয়ার জন্য হাতে মাত্র রয়েছে আর মাত্র ১৩ দিন।
ডিজিটাল লাইফ সার্টিফিকেটে বিপত্তি, কী করবেন (Life Certificate)
এই বছর জীবন প্রমাণপত্র (Life Certificate) জমা দেওয়ার জন্য যেখানে হাতে মাত্র রয়েছে ১৩ দিন। ইতিমধ্যে বহু বয়স্ক মানুষই যথাযথ তথ্য জমা দিয়ে দিয়েছেন। তবে তাদের মধ্যে অনেকের কাছে সার্টিফিকেট বাতিল হওয়ার বার্তা এসেছে। যার ফলে পেনশন আটকে যেতে পারে এই পেনশন দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এটি আদতে বার্ষিক ডিজিটাল লাইফ সার্টিফিকেটের তথ্য জমা দেওয়ার কারণে, জীবিত থাকার প্রমাণ সরকারিভাবে ইলেকট্রনিক্স মাধ্যমে জমা দেওয়া। এর জন্য এক দিকে যেমন প্রয়োজন আধার নম্বর। অপরদিকে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য জমা দেওয়ার জন্য প্রয়োজন বায়োমেট্রিক বা ফেস স্ক্যান।

আরও পড়ুন: রাজবীরের শান্ত থাকা, চিৎকার, প্রেম সবই কি গেমপ্ল্যান? মুখ খুললেন নীরঞ্জন
এরপর সেই তথ্যই জমা পড়ে সংশ্লিষ্ট পোস্ট অফিস অথবা ব্যাঙ্কে। তবে কোনো কারণে যদি তথ্য গুলোর মধ্যে ভুল হয় তাহলে তার মধ্যে থাকে- তথ্যে অমিল: সার্টিফিকেটের জন্য আবেদনের সময় নামের বানান বা জন্মতারিখে ভুল। ভুল পিপিও (PPO) নম্বর: আবেদনকারীরা ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিপিও নম্বর দিলে ব্যাকএন্ডেও দেখা যায় সেই ত্রুটি। বায়োমেট্রিক সমস্যা: যাঁরা বাড়িতে থেকেই আঙুলের ছাপ দিয়ে স্ক্যান করান, তাঁদের সেই ছাপ অনেকসময় ঝাপসা হয়। আর তাতে সমস্যা দেখা দেয়।
আর এর উপায় হল- উপায়-১) ডিজিটালি সার্টিফিকেট বারবার বাতিল হলে প্রথমে ব্যাঙ্ক বা পেনশন অফিসে যোগাযোগ করতে হবে। জেনে নিতে সমস্যার আসল কারণ। ২) অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তথ্য দিয়ে ফের নতুনভাবে আর একটি ডিজিটাল সার্টিফিকেট তৈরি করলেই সমস্যার সমাধান হয়ে যায়।৩) আধার কার্ডের তথ্য এবং জমা নথিপত্রের মধ্যে যেন কোনও অমিল না থাকে, সেদিকে নজর রাখতে হবে (Life Certificate)।












