পুরনো পেনশন কি ফিরবে? অষ্টম বেতন কমিশনের বৈঠকে উঠল বড় দাবি

Published on:

Published on:

Proposal of Dearness Allowance DA merge with basic pay to 8th Pay Commission

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা বাড়ছে। বিশেষ করে পেনশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে পুরনো পেনশন স্কিম (OPS) ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন কর্মীদের প্রতিনিধিরা। শুধু তাই নয়, পেনশন ছাড়াও পদোন্নতি এবং চিকিৎসার খরচ ফেরত পাওয়ার মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

8th Pay Commission : পুরনো পেনশন ফেরানোর দাবি, কী আলোচনা হল বৈঠকে?

গত ১১ মে ২০২৬ তারিখে ন্যাশন্যাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির ৪৯তম বৈঠক হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য টিবি সোমনাথনের নেতৃত্বে এই বৈঠক হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাধিক সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগ, রেল, নিরাপত্তা এবং স্বাস্থ্য-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের প্রতিনিধিরা ছিলেন। অষ্টম বেতন কমিশনের আওতায় কর্মীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর মধ্যে পেনশন, পদোন্নতি এবং চিকিৎসার খরচ ফেরত পাওয়ার বিষয়গুলি বিশেষ গুরুত্ব পায়।

When will 8th Pay Commission salary hike come into effect

এই বৈঠকে পুরনো পেনশন স্কিম বা OPS ফিরিয়ে আনার দাবিও ওঠে। কর্মীদের দাবি, ২০২৩ সালের ২২ ডিসেম্বরের আগে যেসব সরকারি চাকরির শূন্যপদ প্রকাশ করা হয়েছিল, সেই পদে যাঁরা পরে চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদেরও পুরনো পেনশনের সুবিধা দিতে হবে।

আরও পড়ুনঃ নিয়োগ প্রক্রিয়ায় কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় আপডেট কমিশনের

এছাড়াও, ২০২৩ সালে বা তার আগে কোনও সরকারি কর্মীর মৃত্যু হয়ে থাকলে, তাঁর প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে জমা দেওয়ার পর পরিবারকে পুরনো পেনশনের সুবিধা দেওয়ার দাবিও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার পুরনো পেনশন স্কিম বন্ধ করে দেয়। এই ব্যবস্থায় কোনও কর্মী অবসর নেওয়ার সময় শেষ যে বেতন পেতেন, তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পাওয়ার সুযোগ ছিল।

অন্যদিকে, NPS এবং UPS-এর ক্ষেত্রে পেনশনের টাকা শেয়ার বাজারের ওঠানামার উপর নির্ভর করে। অর্থাৎ বাজারের পরিস্থিতির কারণে পেনশনের টাকাতেও প্রভাব পড়তে পারে। সেই কারণে অনেক সরকারি কর্মী এখনও পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। তবে বৈঠকে ওঠা এই দাবিগুলি শেষ পর্যন্ত কতটা মানা হবে, এখন সেদিকেই নজর কেন্দ্রীয় সরকারি কর্মীদের (8th Pay Commission)।