বিয়ের মরশুমে সুখবর! ফের কমল সোনার দর, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price drop in wedding season know todays rate

বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত কমতে শুরু করেছে সোনার দাম। তবে বৃহস্পতিবার সোনার দামে ফের কমল। এই বিয়ের মরশুমে সোনার দাম কম থাকায় যথারীতি স্বস্তির নিঃশেষ ফেলছেন মধ্যবিত্তরা। আপনি যদি এই বিয়ের মরশুমে গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

সোনার দামে পতন, আজ কলকাতায় দাম কত ?(Gold Price)

দেখতে দেখতে পুজো শেষ।  আসতে চলেছে বিয়ের মরশুম। এই মরশুমে অনেকেই সোনার গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তবে সোনার দাম বৃদ্ধি পেলে গহনা কেনা স্বপ্নের সমান যেমন হয়ে যায়। তেমনি গহনার দাম কমলে যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলেন মধ্যবিত্তরা। ঠিক তেমনই বৃহস্পতিবার সোনার দাম কমেছে। আর এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৫৯০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৫৯০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩২৫০টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩২৫০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩১৮০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩১৮০০ টাকা।

 Gold Price drop in wedding season know todays rate

আরও পড়ুন: বিসর্জনের জন্য কাটছাঁট চক্ররেল পরিষেবায়, জেনে নিন সময়

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে১৬৫৯০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৬৫৯০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৬৫৮০টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৬৫৮০০ টাকা।

সোনার দাম ক্রমাগত কমতে থাকায় এই মুহূর্তে যারা গহনা কেনা পরিকল্পনা করছেন তারা যাতে কিনে ফেলেন সেই পরামর্শ দিচ্ছেন স্বর্ণ বিশেষজ্ঞরা। কারণ ভবিষ্যতে হলুদ ধাতুর দর বেড়ে যেতে পারে বলে মনে করছেন তারা (Gold Price)।