বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবার ভারতীয় অর্থনীতির প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তিনি নিজের দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভকেও (Federal Reserve) নিশানা করেছেন। মূলত, ভারতের (India) স্বল্প সুদের হার এবং ৭ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমেরিকা যদি একই ধরনের নীতি গ্রহণ করে, তবে দেশের GDP পগ্রোথ ১৪, ১৫ বা এমনকি ২০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। ট্রাম্প মার্কিন ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে সুদের হারের বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দৃষ্টিভঙ্গি গ্রহণের অভিযোগ তোলেন। জানিয়ে রাখি যে, কিছুদিন আগে ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাঁকে ‘টাফ ম্যান’ বলে অভিহিত করেছিলেন। এবার তিনি ভারতের স্বল্প সুদের হারের বিষয়টির প্রশংসা করেছেন। মূলত, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ট্রাম্প ভারতের উদাহরণ দেন। তিনি বলেন, ‘আপনারা যদি ভারতের দিকে তাকান, দেখবেন সেখানে সুদের হার কম এবং GDP ৭ শতাংশ। আমাদের GDP ১৪, ১৫, বা এমনকি ২০ শতাংশও হতে পারত। সুদের হার এত বেশি হওয়ার কারণ হল আমাদের ফেড অত্যন্ত রাজনৈতিক। আমি চেয়ারম্যানকে দোষ দিচ্ছি না, বরং আমাদের ফেড যে অত্যন্ত রাজনৈতিক, সেই বিষয়টিকেই দোষ দিচ্ছি। আমাদের GDP ৪ শতাংশ নয়, বরং ১৫ বা ২০ শতাংশ হবে এবং আমি খুব দ্রুত ঋণ পরিশোধ করে দেব।’
ভারতের আর্থিক বৃদ্ধিতে মুগ্ধ ট্রাম্প (Donald Trump)!
কী জানিয়েছেন ট্রাম্প: উল্লেখ্য যে, ট্রাম্প অভিযোগ করেছেন, আমেরিকা যখনই ভালো অর্থনৈতিক তথ্য উপস্থাপন করে, ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেয়। তিনি যুক্তি দেন, এমনটা করার পরিবর্তে কেন্দ্রীয় ব্যাঙ্কের উচিত সুদের হার কমানো। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে সুদের হার কমানো উচিত। কারণ এতে দেশের ঋণ পরিশোধের ক্ষমতা বৃদ্ধি পায়। ট্রাম্প বলেছেন, ‘আমরা ঠিক এর উল্টোটা করি। এমনটা করে আমরা দেশের ক্ষতি করি। যখন আমাদের অর্থনৈতিক সূচকগুলি এত ভালো, তখন সুদের হার বাড়ানো উচিত নয়। বরং সুদের হার কমানো উচিত। কারণ আমাদের ঋণ পরিশোধের ক্ষমতা আরও ভালো। আমাদের GDP ৪ শতাংশ না হয়ে ১৫ বা ২০ শতাংশ হতে পারত। আমরা আরও অনেক দ্রুত আমাদের ঋণ পরিশোধ করতে পারতাম। এমনটাই হওয়া উচিত, কিন্তু আমরা তার উল্টোটা করছি।’
VIDEO | Washington DC: US President Donald Trump praises India’s low interest rates, slams US Fed for being ‘political’.
He says, “Interest rates are too high because we have a very political Fed. And I’m not blaming the chairman, by the way; I’m blaming the fact that we have a very political Fed. Whenever we announce good numbers, they raise interest rates. They do that for a reason. It should be the opposite. Alan Greenspan was a great Fed chairman. He would lower interest rates when you had good numbers. When you have good numbers, you have better credit. We do just the opposite. We do it to destroy the country. And when we have these great numbers that we have, you shouldn’t keep raising rates. You should lower rates because we’re a better credit. We’d have a GDP of 15 or 20 per cent, not 4 per cent. I would pay off the debt very rapidly. That’s the way it should work, but we do it in reverse. If you look at India, they have low interest rates and a 7 per cent GDP. We’d have a 14, 15, maybe even a 20 per cent GDP.”
(Source: White House YT)
(Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) November 20, 2026
‘আমেরিকায় সুদের হার সর্বনিম্ন হওয়া উচিত’: মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে, বিশ্ব অর্থনীতিতে আমেরিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর মতে, আমেরিকা অন্যান্য দেশের অর্থনীতিকে সফল হতে সাহায্য করে। কিছু দেশ নিজেদের অর্থনৈতিকভাবে শক্তিশালী বলে মনে করে, কিন্তু তাদের সাফল্যে আমেরিকার একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাই, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় সুদের হার সর্বনিম্ন হওয়া উচিত।
আরও পড়ুন: ফের টান পড়বে পকেটে! ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে স্মার্টফোনের দাম, কী জানাচ্ছে রিপোর্ট?
ট্রাম্প স্পষ্ট জানান, ‘আমরাই সেই দেশ যারা অন্যান্য দেশকে সফল করে তোলে। তাদের মধ্যে কিছু দেশকে অর্থনৈতিকভাবে খুব বড় বলে মনে করা হয়, কিন্তু আসলে তারা তা নয়। তারা শুধু আমাদের কারণেই বড়। সুতরাং, এখানে সুদের হার সর্বনিম্ন হওয়া উচিত।’
আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিরাট পতন! প্রভাবিত গোল্ড রিজার্ভও, নেপথ্যে কোন কারণ?
মার্কিন মুদ্রাস্ফীতি ফেডের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে: জানিয়ে রাখি যে, সামগ্রিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এহেন প্রতিক্রিয়া এমন এক সময়ে এসেছে যখন মার্কিন মুদ্রাস্ফীতি ফেডারেল রিজার্ভের ২ শতাংশের লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার তথা PCE মুদ্রাস্ফীতি ছিল ৩.৬ শতাংশ। এদিকে, মূল PCE মুদ্রাস্ফীতি, যা থেকে খাদ্য ও জ্বালানির মূল্য বাদ দেওয়া হয়, তা ছিল ৩.১ শতাংশ। ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার ব্যবহার করে। অপরদিকে, ট্রাম্প ধারাবাহিকভাবে ফেডের নীতির সমালোচনা করে আসছেন।












